AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Bhandar Payment: অন্নপূর্ণা ভাণ্ডার পেতে এই ভুল করছেন না তো? নতুনরা কবে পাবেন টাকা? জেনে নিন

West Bengal Scheme 2026: রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে সাইবার ক্যাফেতে লম্বা লাইন মহিলাদের। ডিবিটি লিঙ্কের জন্য লাইন দিয়েছেন। আবার নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে আবেদনের জন্যও লাইন দিতে দেখা যাচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারে নাম থাকা সত্ত্বেও ডিএম অফিসে গিয়ে অনেকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করছেন বা অন্য কোথাও গিয়ে ফর্ম পূরণ করছেন। সত্যি কি কোনও ফর্ম পূরণ করতে হচ্ছে?

Annapurna Bhandar Payment: অন্নপূর্ণা ভাণ্ডার পেতে এই ভুল করছেন না তো? নতুনরা কবে পাবেন টাকা? জেনে নিন
অন্নপূর্ণা ভাণ্ডারImage Credit: Meta AI
| Updated on: May 24, 2026 | 7:09 PM
Share

কলকাতা: বাংলায় চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। ১ জুন থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন মহিলারা। মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা। কারা এই সুবিধা পাবেন, কী কী করতে হবে, সেই বিষয়ে নির্দেশিকা আগেই দেওয়া হয়েছে রাজ্য সরকারের (West Bengal Government) তরফে জানানো হয়েছে। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পলও (Agnimitra Paul) স্পষ্ট জানিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেতেন, তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। শুধু দেখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক (DBT Link) করা আছে কি না। অর্থাৎ ব্যাঙ্কের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকলেই মাসে মাসে টাকা ঢুকবে। কিন্তু এই ডিবিটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে সাইবার ক্যাফেতে লম্বা লাইন মহিলাদের। ডিবিটি লিঙ্কের জন্য লাইন দিয়েছেন। আবার নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের জন্যও লাইন দিতে দেখা যাচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারে নাম থাকা সত্ত্বেও ডিএম অফিসে গিয়ে অনেকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করছেন বা অন্য কোথাও গিয়ে ফর্ম পূরণ করছেন। সত্যি কি কোনও ফর্ম পূরণ করতে হচ্ছে?

কোনও ফর্ম পূরণ করতে হচ্ছে?

সংবাদমাধ্যমকে অগ্নিমিত্রা পল জানিয়েছেন, কোনও ফর্ম পূরণ করতে হচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেতেন, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। তবে, ডিবিটি লিঙ্ক থাকতে হবে। কিন্তু, এই ডিবিটি লিঙ্কের জন্য সাইবার ক্যাফে বা অন্য কোথাও গিয়ে ফর্ম পূরণের প্রয়োজন নেই। ডিএম অফিসে গিয়েও ফর্ম ফিল আপ করতে হবে না।

ভেরিফিকেশন নিয়ে কী নির্দেশিকা?

একইসঙ্গে ভেরিফিকেশন নিয়েও জটিলতা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে আবারও কি নতুন করে সব ভেরিফিকেশন করতে হবে? অগ্নিমিত্রা জানিয়েছেন, কোনও ভেরিফিকেশন করতে হবে না। যা ভেরিফিকেশন হচ্ছে তা সরকারের তরফে করা হচ্ছে। আলাদা করে কোনও ভেরিফিকেশন করাতে হবে না।

নতুন গ্রাহকরা কোথায় আবেদন করবেন, কবে টাকা পাবেন?

সরকারের তরফে একটা পোর্টাল খোলা হচ্ছে। সেই পোর্টালে গিয়ে নতুনরা আবেদন করতে পারবেন। তবে, অনেকেই নতুন পোর্টালে আবেদনের জন্য এখন থেকেই চেষ্টা করছেন। কিন্তু, এখনও পোর্টাল চালু হয়নি। খুব শীঘ্রই তা চালু হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। তবে, আবেদনের সঙ্গে সঙ্গে তাঁরা টাকা পাবেন না। পোর্টাল চালু হওয়ার দুই থেকে তিন মাস পর তাঁরা টাকা পাবেন। রাজ্য বাজেটের পরই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পল।

Follow Us