AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana: আপনার সন্তান এইসব স্কুলে পড়লে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না

Annapurna Yojana Eligibility: অন্নপূর্ণা যোজনা নিয়ে মন্ত্রী মালতী রাভা রায় বলেন, "অন্নপূর্ণা যোজনা শুধু আর্থিক সাহায্য নয়, এটা নারীদের আত্মবিশ্বাস ও স্বাধীনতার দিকে বড় পদক্ষেপ। একজন মা ও বোনের হাতে টাকা থাকলে পরিবারের সিদ্ধান্ত গ্রহণে তাঁর ভূমিকা থাকে। সমাজ শক্তিশালী হয়। সোনার বাংলা গড়ে তোলার মূল কারিগর মা ও বোনেরা। আমি অনুরোধ করব, যাঁরা যোগ্য তাঁরা যেন এই যোজনার সুবিধা নেন।"

Annapurna Yojana: আপনার সন্তান এইসব স্কুলে পড়লে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Jul 01, 2026 | 3:28 PM
Share

কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না? প্রকল্পের শুরুতে এই নিয়ে রাজ্য সরকারের তরফে বার্তা দেওয়া হয়েছিল। এরপর ১২ পাতার ফর্ম পূরণ করতে হয়। পরিবারের সন্তান কোন স্কুলে পড়ে, তাও ফর্মে জানাতে হয়। সন্তান কোন স্কুল ও কোন  ক্লাসে পড়ে, তা জানতে চাওয়া নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল। অবশেষে অন্নপূর্ণা যোজনার ফর্মে ওই পয়েন্ট রাখার কারণ স্পষ্ট করল রাজ্য সরকার। কোনও পরিবারের সন্তান কোন স্কুলে পড়লে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না, এদিন জানিয়ে দিলেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায়।

কী বললেন মন্ত্রী মালতী রাভা রায়?

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ১ কোটি ৩০ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে বলে জানান মুখ্যমন্ত্রী। সেখানেই মন্ত্রী মালতী রাভা রায় জানান, অন্নপূর্ণা যোজনায় কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না। তিনি জানিয়ে দেন, অন্নপূর্ণা যোজনার টাকা ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাবেন। এই যোজনার প্রাপকদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আয়করদাতা হলে হবে না।

এরপরই এই যোজনার বাইরে কাদের রাখা হয়েছে, সেকথা জানান তিনি। সেখানেই জানান, কোন স্কুলে সন্তান পড়লে মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তিনি বলেন, “স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে কিছু শ্রেণিকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। একাধিক বিবাহযুক্ত পরিবার। স্থায়ী সরকারি কর্মচারী। এবং যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয়, এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তাঁরা এই যোজনায় আসবেন না। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যে মহিলাদের নাম বাদ পড়েছে, সেই মহিলারা আপাতত এই যোজনার সুবিধা পাবেন না।”

অন্নপূর্ণা যোজনা নিয়ে মন্ত্রী মালতী রাভা রায় বলেন, “অন্নপূর্ণা যোজনা শুধু আর্থিক সাহায্য নয়, এটা নারীদের আত্মবিশ্বাস ও স্বাধীনতার দিকে বড় পদক্ষেপ। একজন মা ও বোনের হাতে টাকা থাকলে পরিবারের সিদ্ধান্ত গ্রহণে তাঁর ভূমিকা থাকে। সমাজ শক্তিশালী হয়। সোনার বাংলা গড়ে তোলার মূল কারিগর মা ও বোনেরা। আমি অনুরোধ করব, যাঁরা যোগ্য তাঁরা যেন এই যোজনার সুবিধা নেন।”

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের