Annapurna Bhandar Form Fill Up: বাড়ির বাচ্চার স্কুলের তথ্যও লাগবে অন্নপূর্ণা ভাণ্ডারে!

Annapurna Form: এছাড়াও আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়, তিনি আর কোনও প্রকল্পের সুবিধা পান কি না তাও জানাতে হবে। একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সার্টিফিকেট পাওয়ার আবেদন করেছেন কি না, এসআইআর প্রক্রিয়ার ট্রাইবুনালে নাম বিচারাধীন আছে কি না,সেই তথ্যও জানাতে হবে সরকারকে।

Annapurna Bhandar Form Fill Up: বাড়ির বাচ্চার স্কুলের তথ্যও লাগবে অন্নপূর্ণা ভাণ্ডারে!
অন্নপূর্ণা ভান্ডারImage Credit source: Zakir Hossain Chowdhury/NurPhoto via Getty Images

May 28, 2026 | 10:23 AM

কলকাতা: ফর্ম বেরিয়ে গিয়েছে ‘অন্নপূর্ণা ভান্ডারের’ (Annapurna Bhandar)। বুধবারই সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীব শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভোটের আগে বিজেপির (BJP) আশ্বাস ছিল ক্ষমতায় এলে মাসে-মাসে মহিলারা পাবেন ৩০০০ হাজার টাকা। আর সেই কথাই রাখল বিজেপি সরকার। যাঁরা লক্ষ্মীর ভান্ডার (Laxmir Bhandar) পেতেন তাঁরা তো অন্নপূর্ণা ভান্ডার পাবেন একই সঙ্গে নতুনরাও এই যোজনায় আবেদন করতে পারবেন। মোট বারো পাতার ফর্ম পূরণ করতে হবে মহিলাদের। সেখানে তাঁদের যাবতীয় খুঁটিনাটি তুলে ধরতে হবে। পরিবারের কর্তার আয় থেকে বাড়িতে কোনও শিশু যদি থাকে, সে কোন স্কুলে পড়ে সেই তথ্য়ও দিতে হবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম পূরণে।

শিশুদের নিয়ে কী কী তথ্য দিতে হবে?

বারো পাতার ফর্মের মধ্যে ৯ নম্বর পাতায় অপশন রয়েছে ‘সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগন’। তার ভিতর রয়েছে ‘বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ’। সেখানে রয়েছে-শিশু সদস্য কতজন,সেই শিশুর নাম, সে কোন স্কুলে পড়ে, সরকারি নাকি বেসরকারি স্কুল, নাকি মাদ্রাসায় পড়ে, কোন ক্লাসে পড়ে সব তথ্য দিতে হবে। একই সঙ্গে শিশুর টিকাকরণ হয়েছে কি না তাও জানাতে হবে।

এছাড়া আর কী কী তথ্য দিতে হবে মহিলাদের?

আবেদনকারীর নাম-পরিচয়, আধার নম্বর তো দিতেই হবে। সেই সঙ্গে লাগবে পরিবারের সব সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি (IFSC) কোড দিতে হবে। জানাতে হবে রেশন কার্ড আছে নাকি

এছাড়া পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিমা থাকলে, সেই সংক্রান্ত তথ্য় দিতে হবে। পরিবারের কে কোথায় চাকরি করেন তা জানাতে হবে। একই সঙ্গে জানাতে হবে আবেদনকারীর পরিবারে চারচাকা গাড়ি আছে কি না। আবেদনকারী কি পাকা বাড়িতে থাকেন? থাকলেও কটি পাকা বাড়ি আছে?

এছাড়াও আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়, তিনি আর কোনও প্রকল্পের সুবিধা পান কি না তাও জানাতে হবে। একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সার্টিফিকেট পাওয়ার আবেদন করেছেন কি না, এসআইআর প্রক্রিয়ার ট্রাইবুনালে নাম বিচারাধীন আছে কি না,সেই তথ্যও জানাতে হবে সরকারকে।

 

Follow Us