AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayushman Bharat Scheme eligibility: আপনি কি আয়ুষ্মান ভারত প্রকল্প পাওয়ার যোগ্য? জেনে নিন এই পদ্ধতিতে

How to check Ayushman Bharat eligibility: আয়ুষ্মান ভারত প্রকল্পে বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, যাদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এক কামরার ঘর বা কাঁচা বাড়িতে যারা থাকেন, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন।

Ayushman Bharat Scheme eligibility: আপনি কি আয়ুষ্মান ভারত প্রকল্প পাওয়ার যোগ্য? জেনে নিন এই পদ্ধতিতে
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: May 28, 2026 | 1:02 PM
Share

কলকাতা: পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme)। রাজ্যের মানুষদের স্বাস্থ্য চিকিৎসায় আসবে বিরাট পরিবর্তন। নিখরচায় করানো যাবে জটিল রোগের চিকিৎসা (Free Treatment)। রাজ্যে আগে ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। তার পরিবর্তেই চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হল, স্বাস্থ্যসাথীতে শুধুমাত্র রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা পাওয়া যেত, সেখানেই আয়ুষ্মান ভারতে দেশের যে কোনও প্রান্তে এই কার্ডের অধীনে চিকিৎসা পাওয়া যায়।

আয়ুষ্মান ভারত প্রকল্পে বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, যাদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন।

এক কামরার ঘর বা কাঁচা বাড়িতে যারা থাকেন, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন।

তফশিলি জাতি/জনজাতির সদস্য এবং বিশেষভাবে সক্ষমরাও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন।

এছাড়া সত্তরোর্ধ্ব সকল প্রবীণ নাগরিকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। 

এবার আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন কি না, তা যাচাই করবেন কী করে?    

  • আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কি না, তা পরীক্ষা করতে-
  • প্রথমে অফিসিয়াল আয়ুষ্মান অ্যাপ বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পোর্টাল-এ যেতে হবে।
  • সেখানে মোবাইল নম্বর এবং ওটিপি (OTP) দিয়ে লগ ইন করতে হবে।
  • আপনার রেশন কার্ড নম্বর বা নাম দিয়ে পরীক্ষা করুন যে আপনি যোগ্য সুবিধাভোগীদের তালিকায় আছেন কি না।

Follow Us