AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Behala Murder: আততায়ী ডানহাতি, পেশাদারও নয়! মা-ছেলে খুনের ঘটনায় রহস্য বাড়ছে

Behala Murder: পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কোনও পেশাদার খুনি এই ঘটনায় জড়িত নয়। ইতিমধ্যেই ফরেনসিক টিমের হাতে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Behala Murder: আততায়ী ডানহাতি, পেশাদারও নয়! মা-ছেলে খুনের ঘটনায় রহস্য বাড়ছে
পর্ণশ্রীতে খুন মা ও ছেলে (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Sep 07, 2021 | 6:41 PM
Share

কলকাতা: বেহালায় জোড়া খুনে পরতে পরতে রহস্য। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় নিহতের স্বামী তপন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এরপরই বেলা বাড়তে লালবাজারে নিয়ে যাওয়া হয় নিহত সুস্মিতা মণ্ডলের স্বামী তপন মণ্ডল-সহ আরও তিনজনকে। এরই মধ্যে বিশেষ সূত্র মারফৎ জানা যাচ্ছে, তপন মণ্ডলের আংটিতে রক্তের চিহ্ন পেয়েছে পুলিশ। যা পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে। একই সঙ্গে পুলিশ মনে করছে এই ঘটনার কারিগর পেশাদার কোনও খুনি নয়। এই ঘটনায় যে জড়িত সে ডানহাতি বলেও মনে করছে পুলিশ। মঙ্গলবার বিকেলেই এই ঘটনার তদন্ত ভার ন্যস্ত হয়েছে লালবাজারের গোয়েন্দা শাখার হাতে।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কোনও পেশাদার খুনি এই ঘটনায় জড়িত নয়। ইতিমধ্যেই ফরেনসিক টিমের হাতে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। যে আবাসনে এই ঘটনা, সেখানকার ড্রেনেজ পাইপলাইন থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক টিমের সদস্যরা। এমনও সন্দেহ করা হচ্ছে বলে সূত্রের খবর, যে এই ঘটনা ঘটিয়েছে, সে নিজের ‘মিশন’ সফল করার পর প্রমাণ লোপাটের জন্য বাথরুমে স্নান করে। সে চেয়েছে শরীর থেকে রক্তের চিহ্ন লোপাট করতে। এমনও মনে করা হচ্ছে, এই ঘটনায় প্রথমে সুস্মিতা মণ্ডলকে খুন করা হয়েছে। তার পর ছেলে তমোজিৎ মণ্ডল কোপানো হয়েছে।

এখনও অবধি পুলিশি প্রশ্নের মুখে তপন মণ্ডল জানিয়েছেন, এদিন সন্ধ্যায় বাড়ির বাইরে ছিলেন তিনি। দীর্ঘক্ষণ স্ত্রী সুস্মিতা মণ্ডলের মোবাইল ফোনের সুইচ বন্ধ ছিল, সদর দরজার তালাও বন্ধ ছিল। স্ত্রীর সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করতে না পেরে প্রতিবেশীকে জানান। তাঁদের সাহায্যেই বাড়িতে ঢোকেন। তপন মণ্ডল পুলিশের প্রশ্নের জবাবে জানিয়েছেন, ঘরের দরজা ভেজানো ছিল। অথচ নিহতের ছেলের গৃহশিক্ষক দাবি করেছেন, ভিতর থেকে বন্ধ ছিল ফ্ল্যাটের দরজা। পরস্পর বিরোধী একটি বয়ান সামনে উঠে এসেছে।

পর্ণশ্রী থানায় দাঁড়িয়ে সুস্মিতা মণ্ডলের বাবার দাবি, “আমি তো বুঝতেই পারছি না কী বলব! জামাইয়ের সম্পর্কে বলার মতো তো কিছু নেই। এখন পুলিশ কী ভাবছে বুঝতে পারছি না। জামাইকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ফ্ল্যাটের বাকি সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছে।” সুস্মিতার বাবা জানান, সোমবার রাত ৮টা নাগাদ তাঁকে ফোন করেন জামাই তপন মণ্ডল। জামাই জানতে চান, মেয়ে বাপের বাড়িতে গিয়েছে কি না। এরপরই এই ঘটনা। বাইরের কেউ কোনও ভাবে যুক্ত রয়েছে বলেই সন্দেহ সুস্মিতার বাবার।

আততায়ী ডানহাতি তা কেন মনে করা হচ্ছে?

লালবাজারের তদন্তকারীরা সোমবার রাতভর ঘটনাস্থলে তদন্ত করে। সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। তাতেই মনে করা হচ্ছে, এই ঘটনায় একজন আততায়ীই ছিল এবং সে ডানহাতি। অর্থাৎ খুনের ঘটনা ডান হাতেই ঘটানো হয়েছে। কারণ, গলার বাঁ দিক থেকে ছুরি চালানো হয়েছে, যা ডান দিক অবধি ক্ষত তৈরি করেছে। একইসঙ্গে পুলিশের অনুমান এই আততায়ী পেশাদার নয়। কারণ, একাধিক বার ছুরি দিয়ে কোপানোর নমুনা মিলেছে।

আরও পড়ুন: দুপুর ২ থেকে ৪টে পর্যন্ত ফোন বন্ধ ছিল স্বামীর, ঠিক এখানেই মিসিং লিঙ্ক! পর্ণশ্রী খুনে শিউরে ওঠার মতো তথ্য

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?