Kunal on Suvendu: সুভাষ সরোবর নিয়ে কী প্রস্তাব শুভেন্দুকে দিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ?
Kunal Ghosh: একই সঙ্গে তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছে যাতে তারা বিরোধী দলের বিধায়কদেরও ফোন তোলেন। কুণাল নিজের মুখে জানান, "এই যে বিরোধীদের ধরপাকড় হচ্ছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন, আপনারা নর্মাল ফোনে কথা বলুন। পুলিশের বক্তব্যটাও সেই বিধায়কদের জানান। ফোন ধরলে যে অ্যাকশন হবে এমনটাও নয়।"

কলকাতা: নবান্নে মঙ্গলবার প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিরোধী দলের বিধায়করাও (MLA) উপস্থিত ছিলেন। নতুন সরকার গঠনের পরই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন এবার থেকে বিরোধীদের নিয়েই সমস্ত প্রশাসনিক বৈঠক হবে। সেই মতো আজ ফের শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসেন বিরোধীরা।
এ দিন প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, “পরিকাঠামো উন্নয়ন নিয়ে কথা হয়েছে। বেলেঘাটায় সুভাষ সরোবর থেকে শুরু করে হাসপাতাল উন্নয়নের চিঠি দিয়েছি।” কুণাল আরও বলেন, “আর আনুষাঙ্গিক বিষয়ের মধ্যে অনুরোধ করেছি, যেখানে লোক সরানো দরকার দুম করে অ্যাকশন না নিয়ে যাতে জনপ্রতিনিধিদের আনা যায়। সেটাও বলেছি।”
একই সঙ্গে তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছে যাতে তারা বিরোধী দলের বিধায়কদেরও ফোন তোলেন। কুণাল নিজের মুখে জানান, “এই যে বিরোধীদের ধরপাকড় হচ্ছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন, আপনারা নর্মাল ফোনে কথা বলুন। পুলিশের বক্তব্যটাও সেই বিধায়কদের জানান। ফোন ধরলে যে অ্যাকশন হবে এমনটাও নয়।”
