Suvendu on DA: ‘২২ তারিখ সুখবর পাবেন রাজ্য সরকারি কর্মীরা’, DA নিয়ে কী ঘোষণা করবেন শুভেন্দু
Due DA: এখানে উল্লেখ্য, বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলেছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা গত শুনানিতে জানতে চেয়েছিল আদালত। সে সময় রাজ্য সরকারের তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছিল। সব পক্ষের বক্তব্যকে মান্যতা দিয়ে শুনানি পিছিয়ে দিয়েছিল কোর্ট। ফের জুলাইয়ে শুনানি।

কলকাতা: কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ্য ভাতা (DA) মিলবে কি না সেই নিয়ে জল্পনা শেষ নেই। মঙ্গলবার সরকারি কর্মচারি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে বকেয়া ডিএ নিয়ে আলোচনা শুরু হয়েছে, রয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। বৈঠক শেষে বেরিয়ে তিনি জানালেন, আগামী ২২ তারিখ সুখবর পাবেন সরকারি কর্মীরা।
ভাষ্কর ঘোষ কী কী বলেছেন?
ভাষ্কর ঘোষ: ১ ঘণ্টার বৈঠক হয়েছে। ইন্দু মালহোত্রা কমিটিতে পরের বৈঠক হবে। সেটাতে আমরা থাকব।
ভাষ্কর ঘোষ: আগের সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানেনি। ওই সরকার কী করেছে তা ভুলে যান। সুপ্রিম কোর্ট যা বলেছে, সেই মেনেই কাজ করবে এই সরকার। শূন্যপদে আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত পক্ষে ৫০,০০০ নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। আগামী ৬-৭ তারিখের মধ্যে নিয়োগনীতি ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী।
ভাষ্কর ঘোষ: সরকারি কর্মচারিদের মিডিয়ায় কথা বলা নিয়েও আলোচনা হয়েছে। মুখ্যসচিব বলেছেন, সব ক্যাডারদের জন্য নয়।
ভাষ্কর ঘোষ: নতুন পে কমিশন কাজ শুরু করবে। জানুয়ারি মাসের দিকে চালু হবে। অস্থায়ী কর্মচারিরা অন্যান্য রাজ্যের মতো বেতন পাবেন।
ভাষ্কর ঘোষ: আনন্দের খবর, নিয়মিত ভাবে মুখ্যমন্ত্রীর নিজে বসবেন। উত্তর প্রদেশে যেমন ১৫ দিন বাদে-বাদে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের সঙ্গে কর্মচারিদের সঙ্গে বৈঠক হয়, সেটা বলেছি। তেমনটা হতে পারে এখানে।
ভাস্কর ঘোষ: আলোচনায় সন্তুষ্ট। বকেয়া ৪২ শতাংশ নিয়ে আমাদের প্রস্তাব দিয়েছি। চেয়েছি স্থায়ী আদেশনামা বের হোক। সেই আদেশনামাতে পরবর্তী ক্ষেত্রে যে যে ভাবে কেন্দ্র ঘোষণা করবে সেইটা দেওয়া হোক। আর ৪২ শতাংশ বকেয়া সেই টাকা ধাপে ধাপে মেটান। মুখ্য়মন্ত্রী বলেছেন, ২২ জুন তারিখ যে বাজেট পেশ হবে সেই দিন কর্মচারিদের একটা ভাল সুখবর দেবেন। চিরকুটে ডিএ দেওয়ার মতো ডিএ নয়। সমস্তটাই যাতে কর্মচারিদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা করবেন।
বস্তুত, এখানে উল্লেখ্য, বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলেছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা গত শুনানিতে জানতে চেয়েছিল আদালত। সে সময় রাজ্য সরকারের তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছিল। সব পক্ষের বক্তব্যকে মান্যতা দিয়ে শুনানি পিছিয়ে দিয়েছিল কোর্ট। ফের জুলাইয়ে শুনানি।
