AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saokat Molla: রাষ্ট্রবিজ্ঞানে MA, স্ত্রী সায়ের বানুর নামে ২৪টি জমি, শওকতের হলফনামায় আর কী কী লেখা আছে জানেন?

ভাঙড় এবং ক্যানিংয়ের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় তৃণমূলের আধিপত্য বজায় রাখতে তাঁর বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে আইএসএফ (ISF) বা বিরোধীদের মোকাবিলার ক্ষেত্রে দলের প্রথম সারির সেনাপতি হিসেবে তাঁকে দেখা যায়। এবার তিনি লড়বেন ভাঙড় থেকে। আর তাঁর মুখ্য প্রতিদ্বন্দ্বী আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ইতিমধ্যেই হলফনামা জমা দিয়েছেন শওকত। তৃণমূল প্রার্থীর কী কী আছে জানেন?

Saokat Molla: রাষ্ট্রবিজ্ঞানে MA, স্ত্রী সায়ের বানুর নামে ২৪টি জমি, শওকতের হলফনামায় আর কী কী লেখা আছে জানেন?
শওকত মোল্লা, তৃণমূল প্রার্থীImage Credit: Tv9 Bangla
| Updated on: Apr 11, 2026 | 9:36 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা জেলার একজন অত্যন্ত প্রভাবশালী এবং দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব। ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে জয়ী হন। তৃণমূলের অত্যন্ত দক্ষ সংগঠকের মধ্যে যদি কারও নাম উঠে আসে তার মধ্য়ে অন্যতম নাম হল শওকত মোল্লা। ভাঙড় এবং ক্যানিংয়ের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় তৃণমূলের আধিপত্য বজায় রাখতে তাঁর বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে আইএসএফ (ISF) বা বিরোধীদের মোকাবিলার ক্ষেত্রে দলের প্রথম সারির সেনাপতি হিসেবে তাঁকে দেখা যায়। এবার তিনি লড়বেন ভাঙড় থেকে। আর তাঁর মুখ্য প্রতিদ্বন্দ্বী আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। ইতিমধ্যেই হলফনামা জমা দিয়েছেন শওকত। তৃণমূল প্রার্থীর কী কী আছে জানেন?

শিক্ষাগত যোগ্যতা

শওকত মোল্লা পলিটিক্যাল সায়েন্সে (রাষ্ট্রবিজ্ঞান) এম.এ (MA) পাস করেছেন।

আয়

২০২০-২১ অর্থবর্ষে শওকতের আয় ছিল ১০ লক্ষ ২০ হাজার ৭০ টাকা

২০২১-২২ অর্থবর্ষে শওকতের আয় হয় ১৩ লক্ষ ৫৮ হাজার ৯৪০ টাকা

২০২২-২০২৩ অর্থবর্ষে আয় ছিল ১২ লক্ষ ৮৭ হাজার ৮৬০ টাকা

২০২৩-২০২৪ অর্থবর্ষে তাঁর আয় হয় ১১ লক্ষ ৪৩ হাজার ৫৮০ টাকা

২০২৪-২০২৫ অর্থবর্ষে ১৭ লক্ষ ৪৬ হাজার ৬৩০ টাকা

শওকতের স্ত্রীর আয়

শওকত মোল্লার স্ত্রী সায়ের বানুর আয় ২০২০-২১ অর্থবর্ষে আয় ৩ লক্ষ ২৯ হাজার ৪৫০ টাকা

২০২১-২২ অর্থবর্ষে আয় ৩ লক্ষ ৫৩ হাজার ১৩০ টাকা

২০২২-২০২৩ অর্থবর্ষে ৯৬ হাজার ২৯০ টাকা

২০২৩-২০২৪ অর্থবর্ষে আয় ৪ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা

২০২৪-২০২৫ অর্থবর্ষে আয় ৫ লক্ষ ৭৪ হাজার ২৪০ টাকা

নগদ কত টাকা আছে?

শওকতের কাছে নগদ রয়েছে – ২৪ হাজার ১৫০ টাকা

তাঁর স্ত্রীর কাছে নগদ রয়েছে- ১৯ হাজার ২৫২ টাকা

তবে শওকত মোল্লার কোনও গাড়ি নেই।

তৃণমূল এই প্রার্থীর ব্যাঙ্কে জামা আছে- লক্ষাধিক টাকা। একটি অ্যাকাউন্টে ১ লক্ষ ৩১ হাজার, আর একটিতে ২ লক্ষ ৩১ হাজার টাকা। এছাড়াও ৪০ লক্ষ ও ৩২ লক্ষ টিম ডিপোজিট আছে। এলআইসি-৬৭ হাজার ২০০ টাকা। তাঁর স্ত্রীর ১৬ লক্ষ টাকার এলআইসি আছে।

শওকতের কাছে গয়না রয়েছে ২৫০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ২৫ হাজার টাকা।

স্ত্রীর কাছে রয়েছে ৫০.১৬ গ্রাম গয়না। যার বাজার মূল্য ১ লক্ষ ২৫ হাজার ৪২০ টাকা।

তৃণমূল প্রার্থী মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ- ৯০ লক্ষ ৯ হাজার ১৬৫ টাকা

আর তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য ২০ লক্ষ ২৩ হাজার ৮৬৬ টাকা

জমি কত রয়েছে?

শওকত মোল্লার বেশ কয়েকটি জায়গায় জমি রয়েছে।

ক্যানিংয়ের তাম্বুলদহতে রয়েছে

সোনারপুরে জমি আছে

মৌখালি-কুমারখালিতে জমি রয়েছে

বদরা গ্রাম পঞ্চায়েতে জমি আছে

ক্যানিয়ে আরও একটি জমি আছে

এর মধ্যে একটি লক্ষ ৩৬ লক্ষ ও আর একটি ৪৮ লক্ষ টাকার জমি আছে।

অপরদিকে, তার স্ত্রী সায়ের বানুর নামে ২৪টি জমি আছে। মৌখালি কুমারখালিতে, ক্যানিং, জীবনতলা, সোনারপুর সহ একাধিক জায়গায় জমি রয়েছে।

শওকত মোল্লার বাড়ি

জীবনতলা মৌখালিতে বাড়ি আছে। যার বাজার মূল্য ৬২ লক্ষ ৬৫ হাজার ৪০০ টাকা।

জমি বাড়ি মিলিয়ে শওকতের স্থাবর সম্পত্তি অঙ্ক ১ কোটি ৫৪ লক্ষ ৩৫ হাজার ৪০০ টাকা আর তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তি ১ কোটি ১৮ লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা।

নিজের আয়ের উৎস হিসাবে বিধায়ক ভাতার পাশাপাশি চাষবাস, মৎস্যচাষ ও স্ত্রী ব্যবসার কথা উল্লেখ করেছেন তৃণমূল প্রার্থী।

Follow Us