AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NIA: বিবৃতি NIAর, ‘দুর্ভাগ্যজনক’ বলল জাতীয় তদন্তকারী সংস্থা

NIA: এনআইএ স্পষ্ট জানিয়েছে, তারা আইন মেনে কাজ করছে। তবে গোটা বিবৃতিতে তারা কোথাও তৃণমূলের করা অভিযোগ অর্থাৎ জিতেন তিওয়ারির সঙ্গে এনআইএ এসপির দেখা হয়েছে কি না, সে বিষয়ে কোন মন্তব্য করেনি জাতীয় তদন্তকারী সংস্থা।

NIA: বিবৃতি NIAর, 'দুর্ভাগ্যজনক' বলল জাতীয় তদন্তকারী সংস্থা
ভূপতিনগরে এনআইএর উপর হামলার অভিযোগ ওঠে Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 07, 2024 | 8:12 PM
Share

কলকাতা: ভূপতিনগরে অভিযান ঘিরে বিতর্ক। পাল্টা জবাব দিল এনআইএ। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্ভাগ্যজনক বলে বিবৃতিতে জানিয়েছে। এনআইএর ভাবমূর্তি কালিমালিপ্ত করা হচ্ছে বলেও দাবি তাদের। যদিও তাদের বিবৃতিতে এনআইএ স্পষ্ট করেনি কোন অভিযোগকে ‘দুর্ভাগ্যজনক’ বলছে তারা। তাদের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নাকি তৃণমূলের করা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ? মনে করা হচ্ছে, সার্বিকভাবেই ঘটনাক্রমকে দুর্ভাগ্যজনক বলছে তারা।

এনআইএ স্পষ্ট জানিয়েছে, তারা আইন মেনে কাজ করছে। তবে গোটা বিবৃতিতে তারা কোথাও তৃণমূলের করা অভিযোগ অর্থাৎ জিতেন তিওয়ারির সঙ্গে এনআইএ এসপির দেখা হয়েছে কি না, সে বিষয়ে কোন মন্তব্য করেনি জাতীয় তদন্তকারী সংস্থা। তবে তারা জানিয়েছে, ধৃতদের বারবার সমন পাঠানো হয়েছিল, কিন্তু হাজিরা দেয়নি।

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ক্রুডবোমা বিস্ফোরণ ও তিনজনের মৃত্যুর তদন্তভার এনআইএকে দিয়েছিল আদালত। সেই তদন্তেই শনিবার ভোরের দিকে গ্রামে যায় এনআইএ। মনোব্রত জানা ও বলাই মাইতিকে গ্রেফতার করা হয়।  আর এই গ্রেফতারির আগেই এনআইএর তদন্তকারীদের উপর হামলার অভিযোগ ওঠে। এদিকে ধৃত মনোব্রত জানার পরিবার পাল্টা শ্লীলতাহানির অভিযোগ তোলে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে। ভূপতিনগর থানায় সেই অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির মামলাও দায়ের হয়।

Follow Us