NIA: কীভাবে ১০-১২ কিলোমিটার দূরে গিয়ে পড়ল দেহ? বিজয়গঞ্জে বিস্ফোরণে TMC নেতার ‘মৃত্যুতে’ NIA তদন্ত

NIA: সপ্তাহ দুয়েক আগে বুধবার ভাঙড়ে বোমা বিস্ফোরণ হয়। কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় তৃণমূল নেতার ক্ষতবিক্ষত দেহ। তবে দেহটি উদ্ধার হয় হাড়োয়ায়। ঘটনার ৬ দিনের মাথায় রহস্য়ের কিনারা করে বিজয়গঞ্জ থানা। পুলিশের দাবি, বোমা বাঁধতে গিয়েই, বিস্ফোরণে মৃত্য়ু হয় মসিউর কাজির। দেগঙ্গার গাংনিয়া এলাকার ১৭৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি ছিলেন তিনি।

NIA: কীভাবে ১০-১২ কিলোমিটার দূরে গিয়ে পড়ল দেহ? বিজয়গঞ্জে বিস্ফোরণে TMC নেতার মৃত্যুতে NIA তদন্ত
বিজয়গঞ্জে বিস্ফোরণে তদন্তে NIAImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 25, 2026 | 12:27 PM

কলকাতা: বিজয়গঞ্জে থানা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে NIA। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে পর পর বিস্ফোরণের হয়। বিস্ফোরণে মৃত্যু হয় মসিউর কাজি নামে এক ব্যক্তির।অভিযোগ, বিস্ফোরণের পর মসিউরের দগ্ধ দেহটি ১০ থেকে ১২ কিলোমিটার দূরে হাড়োয়ায় নিয়ে গিয়ে একটি মেছোভেড়ির ধারে ফেলে রাখা হয়। গোটা ঘটনার পিছনে ষড়যন্ত্র আছে বলেই মনে করছেন NIA গোয়েন্দারা। সেখানে বোমা বাঁধার কাজ চলছিল। ভূপতিনগরের মতো এখানেও দেহ লোপাটের চেষ্টা করা হয়েছে।।

কলকাতা পুলিশ এলাকায় বিস্ফোরণে মৃত‍্যু, দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজ‍্য পুলিশের এলাকায়।
তদন্তকারীদেরই মতে, গভীর ষড়যন্ত্র রয়েছে  এর পিছনে। অনুসন্ধান শেষে এই বিষয়টি নিয়েও তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এফআইআর করছে এনআইএ। বিশেষ এনআইএ আদালতে এই বিস্ফোরণের তথ্য তুলে ধরা হবে বলেই NIA সূত্রে খবর।

সপ্তাহ দুয়েক আগে বুধবার ভাঙড়ে বোমা বিস্ফোরণ হয়। কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় তৃণমূল নেতার ক্ষতবিক্ষত দেহ। তবে দেহটি উদ্ধার হয় হাড়োয়ায়। ঘটনার ৬ দিনের মাথায় রহস্য়ের কিনারা করে বিজয়গঞ্জ থানা। পুলিশের দাবি, বোমা বাঁধতে গিয়েই, বিস্ফোরণে মৃত্য়ু হয় মসিউর কাজির। দেগঙ্গার গাংনিয়া এলাকার ১৭৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি ছিলেন তিনি। এই ঘটনায় সঞ্জয় মণ্ডল নামে এক অ্যাম্বুল্যান্স চালককে গ্রেফতার করে পুুলিশ।

Follow Us