AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bikash on DA Verdict: DA মামলার রায় বেরতেই বিকাশ বললেন বড় কথা

Kolkata: টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "আদালতের সমালোচনা করতে পারেন না। সুপ্রিম কোর্টকে একটা জায়গায় ধন্যবাদ যে এই রায়ের মাধ্যমে কোর্ট বুঝিয়েছে- কেন্দ্র ও রাজ্যের সঙ্গে যে বিমাতৃসুলভ আচরণ করেছে তাতে রাজ্যের জন্য় এই মুহূর্তে একশো শতাংশ বকেয়া ডিএ দেওয়া অসম্ভব।"

Bikash on DA Verdict: DA মামলার রায় বেরতেই বিকাশ বললেন বড় কথা
বিকাশ ভট্টাচার্যImage Credit: Tv9 Bangla
| Updated on: Feb 05, 2026 | 3:10 PM
Share

কলকাতা: ‘সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে কেন্দ্র কীভাবে রাজ্যের সঙ্গে বঞ্চনা করে।’ ডিএ মামলার রায় বেরনোর পরই মন্তব্য করেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। আর তারই পাল্টা মন্তব্য করেছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের উপর কোনও ভরসাই নেই সুপ্রিম কোর্টের। প্রসঙ্গত, বকেয়া মহার্ঘ্য ভাতা এরিয়ার সমেত দিতে হবে রাজ্যকে। তার মধ্যে ২৫ শতাংশ দিতে হবে এখনই। ডিএ (DA) নিয়ে বড় রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। তারপরই এমন মন্তব্য করেছেন বিকাশ।

সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, “যেটা হওয়া স্বাভাবিক ছিল সেইটাই হয়েছে। কোর্ট বলেছে সব টাকা দিয়ে দিতে হবে। এর থেকে বোঝা গেল সুপ্রিম কোর্টের পূর্ণ অনাস্থা রয়েছে। রাজ্যের কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য রাজ্য প্রশাসনের উপর কোনও ভরসা রইল না। ভীন রাজ্যের বিচারপতিদের নিয়ে তৈরি হল কমিটি। রাজ্য প্রশাসকদের যদি সামান্য আত্মমর্যাদা বোধ থাকে, তাহলে তাঁরা বুঝবেন এই রায়ে কতটা গ্লানি এল রাজ্যে।”

টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “আদালতের সমালোচনা করতে পারেন না। সুপ্রিম কোর্টকে একটা জায়গায় ধন্যবাদ যে এই রায়ের মাধ্যমে কোর্ট বুঝিয়েছে- কেন্দ্র ও রাজ্যের সঙ্গে যে বিমাতৃসুলভ আচরণ করেছে তাতে রাজ্যের জন্য় এই মুহূর্তে একশো শতাংশ বকেয়া ডিএ দেওয়া অসম্ভব। তার জন্য ২৫ শতাংশের কথা কোর্ট নিজে বলেছে। কারণ কিছুদিন আগে সুপ্রিম কোর্টই একশো দিনের টাকা দিয়ে দেওয়ার কথা বলেছিল। সেই ৫২ হাজার কোটি টাকা এখনও দেয়নি। আজ তাই সুপ্রিম কোর্টের এই রায় ভারসাম্য রক্ষা করেছে। রাজ্য তো কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল।”