Chingrighata flyover: ‘এটা তো তেল রং বৃষ্টি হলেই স্কিট করবে, ২০-৩০ গাড়ি চালাচ্ছি’, চিংড়িহাটার ঘটনার পর বলছেন বাইক আরোহীরা
Kolkata:পুলিশকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। যে রঙ ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ ‘অ্যান্টি-স্কিড কালার’। এটা তেল রঙ ব্যবহার হয়নি। তারপরও কেন স্কিড করল, তা আমি বলতে পারব না। ইঞ্জিনিয়ার বলতে পারবেন।"

কলকাতা: রংচঙে উড়ালপুলে বিপত্তি। চিংড়িহাটা বাইক আরোহীদের হড়কে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে। রঙিন সেতু দেখতে ভালো লাগলেও বিপদের ভয় বাড়ছে আরোহীদের। বসানো হচ্ছে রিফ্লেক্টর। বাইক আরোহীরা কী বলছেন?
এ দিন গড়িয়াহাট ফ্লাইওভারে দেখা যাচ্ছে, টানলেই উঠে যাচ্ছে রং। আর সেই উঠে যাওয়া রঙের উপর যখন চাকা পড়ছে, সেই সময় বাইক স্কিট করছে। এক বাইক আরোহী বলেন, “এমনি সময় কিছু হচ্ছে না। তবে বৃষ্টি হলেই তো স্কিট করছে। আস্তে আস্তে চালাতে হচ্ছে। দেখতেই ভালো লাগছ।” আর এক বাইক আরোহী বলেন, “যখন নতুন হয়েছে ভালো লাগছে। এখন তো রং চটে গেছে। শুনলাম তো দুর্ঘটনা ঘটছে। পড়ে যাওয়ার খবর দেখে মনে ভয় চলে এসেছে। ২০-৩০ এ বাইক চালাচ্ছি।” আরও এক বাইক আরোহী বলেন, “এটা তো তেল রং। বৃষ্টি হলে স্কিট করবেই। কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে। হাত পা ভাঙতে পারে।”
গতকালের ঘটনার পর প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী। বলেন, “একজন মোটরসাইকেল থেকে পড়ে গেলেন। তার ধাক্কা লেগে আরেকজন পড়ে গেলেন। কেন পড়ে গেল, তা এখনও জানা যায়নি। পুলিশকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। যে রঙ ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ ‘অ্যান্টি-স্কিড কালার’। এটা তেল রঙ ব্যবহার হয়নি। তারপরও কেন স্কিড করল, তা আমি বলতে পারব না। ইঞ্জিনিয়ার বলতে পারবেন।”
তিনি আরও জানান, শহরের সৌন্দর্যায়নে এই উদ্যোগটি কোনও সরকারি অর্থে নয়, বরং সিএসআর তহবিলের সহায়তায় নেওয়া হয়েছিল। বাইকচালকদের আলোর কারণে সমস্যা বা অন্য কোনও অসুবিধা দেখা দিলে প্রয়োজনে তা দ্রুত পরিবর্তন করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন।
