Mamata in bengal Counting:মমতার ভাইয়ের বৌ-কে ‘চোর-চোর’ স্লোগান, এলাকা ছাড়লেন কাজরী

জানা যাচ্ছে,শাখাওয়াত মেমোরিয়ালে ঢুকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে আসেন কাজরী বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 'চোর চোর' স্লোগান ওঠে। জয়-শ্রীরাম ধ্বনি ওঠে। ধীরে ধীরে এলাকা ছাড়েন কাজরী।

Mamata in bengal Counting:মমতার ভাইয়ের বৌ-কে চোর-চোর স্লোগান, এলাকা ছাড়লেন কাজরী
কাজরীকে চোর স্লোগানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 04, 2026 | 4:41 PM

কলকাতা: অত্যন্ত খারাপ ফল তৃণমূল কংগ্রেসের। (TMC) ভবানীপুরে ধীরে-ধীরে মার্জিন কমছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মাঝে একবার বার্তা দিয়ে তিনি বলেছেন, “মন খারাপ করবেন না সূর্যাস্তের পর থেকে তৃণমূল জিতবে।” এরপর বেলা গড়াতেই গাড়িতে উঠে গণনাকেন্দ্র শাখাওত মেমোরিয়ালের উদ্দেশে মমতা বন্দ্য়োপাধ্যায়। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন তিনি। মুখ্যমন্ত্রী ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়কে (Kajari Banerjee) ঘিরে উঠল চোর স্লোগান।

জানা যাচ্ছে,শাখাওয়াত মেমোরিয়ালে ঢুকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে আসেন কাজরী বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ‘চোর চোর’ স্লোগান ওঠে। জয়-শ্রীরাম ধ্বনি ওঠে। ধীরে ধীরে এলাকা ছাড়েন কাজরী। এ দিকে, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ ভার্মা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন গণনা কেন্দ্রে। সঙ্গে রয়েছেন মহিলা অফিসারও।

প্রসঙ্গত, আজ মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোড় করে বার্তা দিয়ে বলেছিলেন, “ক্যান্ডিডেটরা ও এজেন্টরা এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুম, যেখানে কাউন্টিং হচ্ছে, সেটা ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আগেই বলেছিলাম, প্রথম ২-৩ রাউন্ডে ওদেরগুলো আগে দেখাবে। ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারদিকে তৃণমূলের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে।” কর্মী তথা প্রার্থীদের উদ্দেশে মমতা বলেন, “অত মন খারাপ করার কারণ নেই। বলেছিলাম সূর্যাস্তের পর আপনারা জিতবেন। আপনারা কেউ ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি।”

 

 

Follow Us