AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: সন্দেশখালি যেতে চেয়ে হাইকোর্টে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, আজই শুনতে পারেন বিচারপতি অমৃতা সিনহা

Sandeshkhali: আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, এর আগেও একাধিকবার ১৪৪ ধারা জারি করা হয়েছে সন্দেশখালিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বাধা দেওয়া হয়েছিল সেখানে যেতে। পরবর্তীকালে তিনি আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালি গিয়েছিলেন। এবারও তাঁরা আগে থেকেই আদালতের দ্বারস্থ হয়েছেন।

Sandeshkhali: সন্দেশখালি যেতে চেয়ে হাইকোর্টে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, আজই শুনতে পারেন বিচারপতি অমৃতা সিনহা
কলকাতা হাইকোর্ট। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 1:27 PM
Share

কলকাতা: ভোট মিটলেও সন্দেশখালির অশান্তি থামার আর নাম নেই। বেশ কিছু জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আক্রান্তদের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। ১৪৪ ধারা জারি করে গ্রামবাসীদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলেও অভিযোগ একাধিক গ্রামের বাসিন্দাদের। এই আবহে আদালত সন্দেশখালি যাওয়ার অনুমতি দিক, এই আর্জি নিয়ে আদালতে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। গ্রামবাসীদের অভিযোগ শুনতে সন্দেশখালি যেতে চান তিনি। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আজ সোমবারই এই আর্জির শুনানি হবে।

আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, এর আগেও একাধিকবার ১৪৪ ধারা জারি করা হয়েছে সন্দেশখালিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বাধা দেওয়া হয়েছিল সেখানে যেতে। পরবর্তীকালে তিনি আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালি গিয়েছিলেন। এবারও তাঁরা আগে থেকেই আদালতের দ্বারস্থ হয়েছেন।

ফলপ্রকাশের আগের দিনও দফায় দফায় উত্তেজনা সন্দেশখালিতে। মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাঁদের। পুলিশি অভিযানের নামে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের। গত ১ তারিখ সপ্তম দফার ভোটে বসিরহাট লোকসভার সন্দেশখালির বিভিন্ন এলাকায় অশান্তি গন্ডগোল ঘটে। পরিস্থিতি সামাল দিতে গেলে বেড়মজুর এলাকায় এক সাব-ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার আহত হন, তাঁর মাথা ফেটে যায়।

এই ঘটনার পর থেকেই যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, পুলিশ তাঁদের ধরপাকড় শুরু করে। সূত্রের খবর, ৮ জনকে ধরতে পেরেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে এলাকায়। এখানেই সন্দেশখালির মহিলাদের অভিযোগ, পুলিশি অভিযানের মাধ্যমে বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে ঢুকে পুলিশ খারাপ ব্যবহার করছে। সেই পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকেই সন্দেশখালির ১৭টি এলাকায় প্রশাসনের তরফে নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়। এই আবহেই বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সন্দেশখালি যেতে চেয়ে হাইকোর্টে গেলেন।

Follow Us