AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mukundapur Clash: ‘আমি সেই পরিবার থেকে আসিনি যে পোশাকটা তুলে দেখাব…’ বিস্ফোরক উপাসনা, ভরসন্ধ্যায় তুমুল উত্তেজনা মুকুন্দপুরে

মঙ্গলবার বিকেলে মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। উপাসনা চৌধুরী সহ দলের মহিলা কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে বলেও অভিযোগ। বিজেপির দাবি, তাদের এক কর্মী মিছিলের ভিডিয়ো রেকর্ড করছিলেন।

Mukundapur Clash: 'আমি সেই পরিবার থেকে আসিনি যে পোশাকটা তুলে দেখাব...' বিস্ফোরক উপাসনা, ভরসন্ধ্যায় তুমুল উত্তেজনা মুকুন্দপুরে
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 22, 2026 | 6:38 PM
Share

কলকাতা: দফায় দফায় উত্তেজনা বাড়ছে মুকুন্দপুরে। মমতা তৃণমূল ও বিজেপির সংঘর্ষের উত্তপ্ত পরিস্থিতি। পার্টি অফিস দখল করার অভিযোগ তুলে পথে নামেন মমতা তৃণমূলের কর্মীরা। মিছিল করছিলেন তাঁরা। সেই মিছিলকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। মমতা তৃণমূলের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির দাবি, তাঁদের এক কর্মী মিছিলের ভিডিয়ো রেকর্ড করছিলেন, সেই সময়ই তাঁর উপর হামলা হয়।

মঙ্গলবার বিকেলে মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। উপাসনা চৌধুরী সহ দলের মহিলা কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে বলেও অভিযোগ। পুলিশ প্রাথমিকভাবে দুই দলের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

তৃণমূলের দাবি, এদিন কার্যালয় দখলমুক্ত করার দাবি নিয়ে মিছিল করছিল কালীঘাট-তৃণমূল। তাঁরা ডেপুটেশন জমা দেওয়ার জন্য গিয়েছিলেন বলে দাবি। বিজেপির কর্মীরা মদ্যপ অবস্থায় হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। উপাসনা চৌধুরী বলেন, “আমাদের কর্মীরা আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি। মহিলাদের ফেলে মারা হয়েছে। আমার ওড়না টেনে নেওয়া হয়েছে। গায়ে হাত দেওয়া হয়েছে। আমি সেই পরিবার থেকে আসিনি যে পোশাক তুলে দেখাব, আমার কী অবস্থা করা হয়েছে।”

বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “মিছিলের পাশ দিয়ে একজন বিজেপি কর্মী যাচ্ছিলেন, সেই সময় তাঁকে ধরে মারধর করা হয়েছে।” মমতা তৃণমূল মিথ্যা অভিযোগ তুলছে বলে দাবি করেছেন তিনি।

Follow Us