AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: সামনের সারিতে ফিরলেন সায়ন্তন, ভোটের মুখে মুখপাত্রের তালিকা প্রকাশ

সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত সপ্তর্ষি চৌধুরীকে মুখপাত্র পদে আনা হল। দলের মুখ্য মুখপাত্র হয়েছেন দেবজিৎ সরকার। সায়ন্তন ছাড়াও মুখপাত্র পদে রয়েছেন, রীতেশ তিওয়ারি, কেয়া ঘোষ, প্রণয় রায়, তন্ময় মুখোপাধ্যায়, অঙ্কন দত্ত, মেঘা সেন রায়, নিখিল প্রসূন সিং, শমীক দাশগুপ্তা।

BJP: সামনের সারিতে ফিরলেন সায়ন্তন, ভোটের মুখে মুখপাত্রের তালিকা প্রকাশ
সায়ন্তন বসু
| Edited By: | Updated on: Sep 14, 2026 | 5:36 PM
Share

কলকাতা: বিজেপির সাংগঠনিক পদে একাধিক রদবদল। রাজ্য বিজেপি-র মিডিয়া সেল, আইটি সেল, সোশ্যাল মিডিয়া ও মুখপাত্র পদে নতুন নিয়োগের ঘোষণা করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্যের পালাবদলের পর এই প্রথম ওই সব পদে নিয়োগ করা হল। দলের দীর্ঘদিনের নেতা সায়ন্তন বসুকে আবার ফিরিয়ে আনা হল সামনের সারিতে ফিরিয়ে আনা হল।

মিডিয়া সেলেও দেখা গেল বড় বদল। কনভেনর পদে আনা হল অনুপম ঘোষকে। অন্যদিকে, সরানো হল বিমল শঙ্কর নন্দকে। আইটি সেলের পদ অবশ্য অপরিবর্তিত থাকল। কনভেনার থাকলেন জয় মল্লিক। তিনি দলের অন্দরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত সপ্তর্ষি চৌধুরীকে মুখপাত্র পদে আনা হল। দলের মুখ্য মুখপাত্র হয়েছেন দেবজিৎ সরকার। সায়ন্তন ছাড়াও মুখপাত্র পদে রয়েছেন, রীতেশ তিওয়ারি, কেয়া ঘোষ, প্রণয় রায়, তন্ময় মুখোপাধ্যায়, অঙ্কন দত্ত, মেঘা সেন রায়, নিখিল প্রসূন সিং, শমীক দাশগুপ্তা।

এদিকে, সঙ্গে দলীয় সাহিত্যের কাজকর্ম দেখাশোনার দায়িত্ব দেওয়া হল সপ্তর্ষিকে। উপমন্যু ভট্টাচার্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করার পরে এবার সরাসরি আহ্বায়ক হলেন। ধীরে ধীরে সায়ন্তন বসুকে সামনের সারিতে ফেরাচ্ছ দল। দিন কয়েক আগে রাজ্য এক্সিকিউটিভ কমিটিতে আনা হয়, আর এবার তিনি হলেন মুখপাত্র।

সামনেই পুর নির্বাচন। তার আগে অক্টোবরেই হবে উপ নির্বাচন। সেই ভোটকে সামনে রেখে এই রদবদল বলে মনে করা হচ্ছে। এর আগে গত সপ্তাহেই বিজেপির ২৭০ সদস্যের রাজ্য কমিটি ঘোষণা করা হয়। শুভেন্দু অধিকারী ছাড়াও সেই কমিটিতে জায়গা পান সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়, অগ্নিমিত্রা পাল ও শঙ্কর ঘোষরা।

Follow Us