AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Majumdar: ‘দিলীপদা বাংলার ইতিহাসে অন্যতম সফল সভাপতি’, প্রাক্তনের প্রশংসায় পঞ্চমুখ নবীন সুকান্ত

Bengal BJP: একই সঙ্গে এদিন বার বার শুভেন্দু অধিকারীর নামও শোনা গিয়েছে সুকান্ত মজুমদারের মুখে।

Sukanta Majumdar: 'দিলীপদা বাংলার ইতিহাসে অন্যতম সফল সভাপতি', প্রাক্তনের প্রশংসায় পঞ্চমুখ নবীন সুকান্ত
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছবি: অভিজিৎ দাস।
| Edited By: | Updated on: Sep 21, 2021 | 10:37 AM
Share

কলকাতা: দিলীপ ঘোষের (BJP Leader Dilip Ghosh) বাকি রেখে যাওয়া কাজ দিয়েই সংগঠনের হাল ধরতে চান বিজেপির নব নিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার কলকাতায় পা রেখেই সুকান্ত জানালেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে দিলীপ ঘোষ সফলতম বিজেপির রাজ্য সভাপতি। তাঁর পরামর্শ মেনেই তাই কাজ এগোবেন তিনি।

এদিন সুকান্ত মজুমদার বলেন,”পশ্চিমবঙ্গের ইতিহাসে দিলীপদা অন্যতম সফল সভাপতি। দিলীপদা যা করে গিয়েছেন, যেখানে শেষ করেছেন তারপর থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের চ্যালেঞ্জ। দিলীপদাও আছেন আমাদের সঙ্গে। দিলীপদার মত পরামর্শ নিয়ে তো চলবই। শুভেন্দু অধিকারীও আছেন আমাদের সঙ্গে। বিরোধী দলনেতা উনি। তাঁর পরামর্শ নিয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। অন্যান্য রাজ্য নেতৃত্ব তো রয়েছেনই।”

একুশের বিধানসভা ভোটের পর থেকেই দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরানো হচ্ছে বলে জোরাল হয় জল্পনা। বিজেপির অন্দরেই শোনা যাচ্ছিল, নতুন করে বাংলায় দলকে সাজাতে চায় বিজেপি। টাটকা মুখ আনতে চায় তারা। আর এই খোলনলচে বদলের কাজটা শুরু করতে চায় রাজ্যের একেবারে শীর্ষ পদ থেকেই। অর্থাৎ রাজ্য সভাপতি পদে নতুন কাউকে আনতে চায় দল। এ নিয়ে দিল্লিতে নামের লম্বা তালিকা গিয়েছে বলেও শোনা যায়। সেই তালিকাতে সুকান্ত মজুমদারের নামের জল্পনা থাকলেও, সে নামে যে সিলমোহর পড়বে তা বোধহয় দলের অন্দরের অনেকেই ভাবেননি।

যদিও এ প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “আমি একজন সাংসদ। এখানকার একজন সাধারণ কর্মী হিসাবে থাকব। এখানে পার্টি সিদ্ধান্ত নেবে আমাকে কী কাজ দেবে। যাঁরা আমাকে ভাইস প্রেসিডেন্ট করেছেন, তাঁরাও দেশের কোথায় কী কাজ আমি করব তা ঠিক করবেন। দলের সাধারণ কর্মী হিসাবে আমি আছি। পার্টি যা দায়িত্ব দেবে করব। এতদিন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। সারা রাজ্য ঘুরে সংগঠন দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সংগঠন হিসাবে দাঁড়িয়েছে। এবারে ক্ষমতায় আসার জন্য লড়াই চলবে।”

নতুন রাজ্য সভাপতি মনোনীত হওয়ার পর মঙ্গলবার সকালেই উত্তরবঙ্গ থেকে কলকাতা আসেন তিনি। কলকাতা স্টেশনে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে গণতন্ত্র ফেরানোই তাঁর প্রথম লক্ষ্য। এ রাজ্যে গত কয়েক বছর ধরে তালিবানি শাসন কায়েম হয়েছে বলে তোপ দাগেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবারই বিজেপি রাজ্য দফতরে যাবেন। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে সুকান্ত মজুমদারকে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থাকবেন সেখানে। তার পর তিনি নির্বাচনী দফতর হেস্টিংসে যাবেন। ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুরের নির্বাচন নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

আরও পড়ুন: Lungs Transplant in Kolkata: ফুসফুস প্রতিস্থাপনে ইতিহাস কলকাতায়, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে যুবক

আরও পড়ুন: Sukanta Majumdar: ‘উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ বলে কিছু হয় না, পশ্চিমবঙ্গ একটাই’, কলকাতায় পা রেখে বললেন বিজেপির নয়া রাজ্য সভাপতি

Follow Us
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু