AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ব্লাড রিলেশন সার্টিফিকেট’ কস্মিনকালে শুনেছেন? এসআইআরে জমা পড়ল সেটাও!

SIR: বাবা অথবা মায়ের সঙ্গে ছেলে বা মেয়ের যোগ সূত্র কীভাবে প্রমাণ করবেন? তার জন্য বার্থ সার্টিফিকেট সহ আরও নানা ধরনের সার্টিফিকেট আছে। কিন্তু 'ব্লাড রিলেশন সার্টিফিকেটে'র কথা কোনওদিন শুনেছেন? এবার সেই সার্টিফিকেট ইস্যু করে এসআইআরের তালিকায় অন্তর্ভুক্ত হতে দেখা গেল ভোটারকে।

'ব্লাড রিলেশন সার্টিফিকেট' কস্মিনকালে শুনেছেন? এসআইআরে জমা পড়ল সেটাও!
Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 13, 2026 | 11:09 AM
Share

কলকাতা: বাংলায় এসআইআর-এর শুনানি শেষ হয়েছে। নথিপত্রও জমা দিয়েছেন ভোটাররা। এবার চূড়ান্ত তালিকায় নাম ওঠার অপেক্ষা। সব নথি ও তথ্য ভালভাবে খতিয়ে দেখার জন্য অতিরিক্ত এক সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার আগে চলছে সুপার চেকিং। আর তাতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য।

বাবা অথবা মায়ের সঙ্গে ছেলে বা মেয়ের যোগ সূত্র কীভাবে প্রমাণ করবেন? তার জন্য বার্থ সার্টিফিকেট সহ আরও নানা ধরনের সার্টিফিকেট আছে। কিন্তু ‘ব্লাড রিলেশন সার্টিফিকেটে’র কথা কোনওদিন শুনেছেন? এবার সেই সার্টিফিকেট ইস্যু করে এসআইআরের তালিকায় অন্তর্ভুক্ত হতে দেখা গেল ভোটারকে।

সুপার চেকিং-এ ধরা পড়েছে এই অসঙ্গতি। তাজ্জব রোল অবজার্ভাররা। ব্লাড রিলেশন সার্টিফিকেট কী, উত্তর খুঁজছেন অবজার্ভাররা। দক্ষিণ ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েত থেকে এক ব্যক্তিকে দেওয়া হয়েছে এই ব্লাড রিলেশন সার্টিফিকেট। এই ধরনের সার্টিফিকেটের কোনও বৈধতা আদৌ আছে কি না, প্রশ্ন উঠছে সব মহলে।

তবে এটাই একমাত্র ঘটনা নয়, সুপার চেকিং-এ এমন কিছু তথ্য সামনে র এসেছে, যার কোনও সঙ্গতি খুঁজে পাচ্ছেন না অবজারভাররা। কোথাও জন্মের আগেই বার্থ সার্টিফিকেট ইস্যু করে দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে, কোথাও দেখা যাচ্ছে, ভাই-বোনের বয়সের ফারাক মাত্র ১ মাস।

‘টাইমস অব ইন্ডিয়া’র একটি প্রতিবেদনে এমন কিছু অসঙ্গতির তথ্য সামনে এসেছে। যেমন মেটিয়াবুরুজে ১০ জন ভোটার নিজের বাবার নাম হিসেবে আব্দুল হায় নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন। ফর্ম খতিয়ে দেখে জানা গিয়েছে, দুই সন্তানের বয়সের ফারাক ২৭ দিন, আর দুজনেরই বাবা-মায়ের নাম আব্দুল হায় ও আনোয়ারা বিবি।