AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জানেন বিজয়-রশ্মিকার রিসেপশনের গয়নার দাম? শুনলে ছিটকে যাবেন!

রিসেপশনের সন্ধ্যায় রশ্মিকার পরনে ছিল লাল রঙের মাইসোর সিল্ক (Mysore Silk)। প্রথম দেখায় মনে হতে পারে যে কোনও সাধারণ সাবেকি শাড়ি, কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যায় এর কারিকুরি। শাড়ির কালচে খয়েরি পাড়ে সোনালি জরির কাজের সঙ্গে যোগ করা হয়েছিল হাতে বোনা জরির লেস।

জানেন বিজয়-রশ্মিকার রিসেপশনের গয়নার দাম? শুনলে ছিটকে যাবেন!
Image Credit: facebook
| Updated on: Mar 05, 2026 | 6:34 PM
Share

দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা আর রশ্মিকা মান্দানার বিয়ে নিয়ে চর্চা যেন থামতেই চাইছে না। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের সেই রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই ৪ মার্চ হায়দরাবাদে বসেছিল তাঁদের গ্র্যান্ড রিসেপশনের আসর। তবে ভক্তরা যতটা ‘ধামাকা’ আশা করেছিলেন, বিজয়-রশ্মিকা ধরা দিলেন তার ঠিক উল্টো মেজাজে। হাই-এন্ড পার্টিতে যেখানে বেশিরভাগ তারকারারাই জমকালো পোশাকে সাজেন, সেখানে এই জুটি বেছে নিয়েছিলেন এক্কেবারে ‘সাদামাঠা’ সাজ। কিন্তু সেই সাধারণ সাজের খরচ শুনলে অবাক হয়ে যাবেন।

রিসেপশনের সন্ধ্যায় রশ্মিকার পরনে ছিল লাল রঙের মাইসোর সিল্ক (Mysore Silk)। প্রথম দেখায় মনে হতে পারে যে কোনও সাধারণ সাবেকি শাড়ি, কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যায় এর কারিকুরি। শাড়ির কালচে খয়েরি পাড়ে সোনালি জরির কাজের সঙ্গে যোগ করা হয়েছিল হাতে বোনা জরির লেস। তাতে চুমকির কাজ এমনভাবে করা হয়েছিল যে আলো পড়লেই তা সোনার মতো চমক দিচ্ছিল। মুদ্রার মোটিফ দেওয়া পাড়ে বসানো ছিল ক্ষুদ্রাতিক্ষুদ্র সোনালি পুঁতি। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে চুলে লাল ফুল আর ট্র্যাডিশনাল কোমর বিছে, চোকার ও চাঁদবালিতে রশ্মিকাকে লাগছিল অপরূপা।

বিজয় দেবরাকোন্ডা আগাগোড়াই ছক ভাঙতে ভালোবাসেন। রিসেপশনে তিনি পরেছিলেন খাঁটি দক্ষিণ ভারতীয় ঢঙের খাটো ঝুলের কুর্তা আর মুন্ডু (ভেস্তি)। দুধ-সাদা সিল্কের কাপড়ে নকশা বলতে কেবল ছিল রুপোলি জরির পাড়। কিন্তু টুইস্ট ছিল অন্য জায়গায়। বিজয়ের গলায় থাকা বিছে হার আর কব্জির রিস্টলেটটি রুপোলি দেখালেও তা আসলে রুপো নয়, বরং মহার্ঘ্য ‘হোয়াইট গোল্ড’। তাঁর বাঁ হাতের সরু ব্যান্ডের ঘড়িটিও ছিল সমান নজরকাড়া।

রশ্মিকা-বিজয়ের গয়না– বাইরে থেকে দেখতে ‘সাদামাঠা’ মনে হলেও এই সাজের পেছনে ছিল বিপুল অঙ্কের বিনিয়োগ। হায়দরাবাদের ‘শ্রী জুয়েলার্স’ প্রায় ১০ মাস ধরে রশ্মিকার গয়নাগুলো কাস্টমাইজ করেছে। যদিও রিসেপশনে তিনি গয়না কিছুটা কম পরেছিলেন, তবুও এই বিশেষ টেম্পল জুয়েলারি সেটের আনুমানিক বাজারমূল্য ৩ থেকে ৫ কোটি টাকা।

বিলাসবহুল ভেন্যু– হায়দরাবাদের অভিজাত ‘তাজ কৃষ্ণা’ (Taj Krishna) হোটেলে বসেছিল তাঁদের প্রীতিভোজের আসর। যার প্রেসিডেন্সিয়াল স্যুইটের এক রাতের ভাড়াই প্রায় ১.৩ লক্ষ টাকা।

বিজয় আর রশ্মিকা বুঝিয়ে দিয়েছেন, আভিজাত্য মানেই সবসময় চকমকে পাথর বা ভারী কারুকাজ নয়। বরং সাবেকিয়ানাকে ঠিকমতো বহন করতে পারলে নামমাত্র সাজেও সবার থেকে আলাদা হওয়া যায়। তারকারা সাধারণত রিসেপশনে ওয়েস্টার্ন গাউন বা স্যুট পছন্দ করলেও, এই জুটি নিজেদের শিকড়কে অর্থাৎ দক্ষিণী সংস্কৃতিকে যেভাবে আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছিলেন তা তাঁদের ভক্তদের মন ছুঁয়ে গিয়েছে।