Kolkata Metro Eid: বৃহস্পতিবার কম চলবে মেট্রো, কোন রুটে কত ট্রেন চলবে জানুন বিস্তারিত
Kolkata: কলকাতা মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, ট্রেনের সংখ্যা কমছে কেবল ওপরের তিনটি লাইনেই। উৎসবের দিনে পার্পল লাইন (জোঁকা - মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইনে (কবি সুভাষ - হেমন্ত মুখোপাধ্যায়) মেট্রো পরিষেবায় কোনও হেরফের হচ্ছে না। এই দুই রুটে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল করবে।

কলকাতা: আগামী বৃহস্পতিবার ইদ। সেই দিন রয়েছে সরকারি ছুটি (Goverment Holiday)। সেই কারণে ওইদিন কমছে মেট্রোর (Metro) সংখ্যা। তবে অপরিবর্তিত থাকছে প্রথম ও শেষ ট্রেনের সময়। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই দিন ব্লু লাইন (Blue Line), গ্রিন লাইন (Green Line) এবং ইয়েলো লাইনে (Yellow মেট্রোর সংখ্যা খানিক কমানো হয়েছে।
ছুটির দিনে কোন লাইনে কতগুলি মেট্রো চলবে, দেখে নিন এক নজরে:
ব্লু লাইন (দক্ষিণেশ্বর – কবি সুভাষ): সাধারণত এই লাইনে ২৬০টি ট্রেন চলে। তবে, বৃহস্পতিবার চলবে ২৪৬টি মেট্রো।
গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ – শিয়ালদহ / হাওড়া ময়দান – এসপ্ল্যানেড): এই লাইনে ট্রেনের সংখ্যা প্রতিদিন ২২৮ থাকে। সেটা কমিয়ে ২০৪টি করা হচ্ছে।
ইয়েলো লাইন (নোয়াপাড়া – বারাসাত বারাসাত ভায়া বিমানবন্দর রুট): এই শাখায় ১২০টি মেট্রো চলে। পরিবর্তে ওই দিন মাত্র ৯২টি মেট্রো চলবে।
যাত্রীদের জন্য স্বস্তি
তবে, মেট্রোর সংখ্যা কমলেও নিত্যযাত্রীদের জন্য স্বস্তির খবর, তিন লাইনেই প্রথম এবং শেষ ট্রেনের সময়সূচীতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ, অন্যান্য দিনের মতোই সকালের প্রথম গাড়ি এবং রাতের শেষ গাড়ি নির্দিষ্ট সময়েই স্টেশন ছাড়বে।
অপরিবর্তিত থাকছে বাকি দুই রুট
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, ট্রেনের সংখ্যা কমছে কেবল ওপরের তিনটি লাইনেই। উৎসবের দিনে পার্পল লাইন (জোঁকা – মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইনে (কবি সুভাষ – হেমন্ত মুখোপাধ্যায়) মেট্রো পরিষেবায় কোনও হেরফের হচ্ছে না। এই দুই রুটে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল করবে।
