এসআইআর মানে সর্বনাশ। এক কোটি ৩৬ লক্ষ লোককে ডেকেছে। এরা সকলেই নথিপত্র জমা করেছে। এটা বড় কেলেঙ্কারি। আপনার পদত্যাগ চাই। আপনি পদত্যাগ করুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পদত্যাগ করুন।
তৃণমূলের বিএলএ-দের নির্দেশ দিয়ে মমতা বলেন, “বিএলএ-রা ক্যাম্প করে বসে থাকুন। এখন কোনও পিকনিক নয়। কোনও উৎসব নয়। এখন শুধু গণতন্ত্রের উৎসব।”
30 Dec 2025 04:20 PM (IST)
দারুণ খেলা হবে, এবারকার খেলার নাম হবে ফাটাফাটি: মমতা
বাঁকুড়ার বড়জোড়ায় তৃণমূলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি করে দাঙ্গা, নিতে হবে পাঙ্গা। মনে রাখবেন, আমরা লড়ব, মরব। কিন্তু, মাথা বিকিয়ে দেব না। এটা মাথায় রাখতে হবে। আমাকে যদি এত ভয়, গুলি করে মেরে দাও না।”
একুশের নির্বাচনের ‘খেলা হবে’ স্লোগান নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “দারুণ খেলা হবে এবার। ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কী, সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ লাগবে।”
এসআইআর প্রক্রিয়া নিয়েও কর্মী-সমর্থকদের বার্তা দেন তিনি। বলেন, “সবার নাম তুলুন। যদি একজন ন্যায্য ভোটারের নাম বাদ দেয়, তাহলে আন্দোলন দিল্লিতেও হবে, বাংলাতেও হবে।”
30 Dec 2025 02:42 PM (IST)
বাংলাতেই শুধু অনুপ্রবেশকারী হলে পহেলগাঁও আর দিল্লিতে হামলা তোমরা চালালে?: মমতা
বাঁকুড়ার বড়জোড়া থেকে বিজেপিকে নিশানা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মমতা বলেন, “বাংলাতেই নাকি শুধু অনুপ্রবেশকারী। কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয়, একটা প্রশ্নের উত্তর চাই। পহেলগাঁও কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া নাকি কোথাও নাই, তাহলে কি আপনারা করলেন?”
তৃণমূল সুপ্রিমো বলেন, এসআইআর-র জন্য ৫৮ থেকে ৬০ জনের মৃত্যু হল। জেলায় জেলায় শহিদ বেদি গড়া হবে। ৫৭ জনের নাম থাকবে।
30 Dec 2025 01:31 PM (IST)
তৃণমূল-বিজেপি সেটিং তত্ত্ব, কী বললেন শাহ?
এখন যদি কেউ বলে, আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছি। এটা ভ্রান্ত ধারণা ছড়ানোর থাকলে ছড়াক। কিন্তু বিজেপির একজন নেতাও অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের সঙ্গে নেই। আমরা সব নেতাকর্মী থেকে প্রধানমন্ত্রী সবাই তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলতে বদ্ধপরিকর।
লিপস অ্যান্ড বাউন্ডসে ১৫০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। তার মালিক এখনও গ্রেফতার হননি। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হচ্ছেন না? তাহলে কি সেটিং তত্ত্ব? এক সাংবাদিকের তরফে প্রশ্ন করা হয়। অমিত শাহ বলেন, “বিজেপির কোনও নেতা এজেন্সির কাজে নাক গলায় না। এজেন্সি যেটা করার নিশ্চয়ই করবে, কাউকে ভয় পাবে না, কাউকে বাঁচাবে না। “
30 Dec 2025 01:10 PM (IST)
প্রক্সি ডিজিপি, প্রক্সি মুখ্যসচিব বসিয়েছেন: অমিত শাহ
আয়ুষ্মান ভারত এখন হতে দিলেন না। আজকে কি বাইরে গিয়ে মানুষ স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে চিকিৎসা করাতে পারবেন?
পুরো দেশ আশা করেছিল, বাংলা থেকে কমিউনিস্ট চলে গেলে হিংসার রাজনীতি দূর হবে। কিন্তু হল উল্টো। কারণ এখন তো হিংসায় কমিউনিস্টকেও হারিয়ে দিয়েছে।
একুশের নির্বাচনের পর ৩০০০ বিজেপি কর্মী ঘরছাড়া। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ভারত সরকারের নিয়ম ভেঙে ফেলেন।
মুখ্যসচিব, ডিজিপি নিয়োগেও নিজের মনের মতো কাজ করেন। অবসরের পরও প্রক্সি ডিজিপি, প্রক্সি মুখ্যসচিব বসানোর কাজ করেন।
30 Dec 2025 12:58 PM (IST)
জিডিপি-তে এখন তলানিতে বাংলা: অমিত শাহ
বন্দেমাতরমের চর্চা করতে তৃণমূল কংগ্রেস বারণ করছে। কারণ তাতে তাদের ভোটব্যাঙ্ক প্রভাবিত হচ্ছে। এটা বাংলার মানুষ মেনে নেবে না। ভারতের জিডিপি-তে বাংলার অংশ ১০.৫ শতাংশ ছিল। ৩ নম্বরে ছিল।
৩৯ বছরে ৩ নম্বর স্থান থেকে পড়ে ২২ নম্বরে চলে এসেছে, নীচে আর কোনও জায়গাই নেমে নামার। বাংলার একটা আর্থিক পতন কোনওদিনও হয়নি। তৃণমূলের শাসনের আগে বাংলার প্রতি ব্যক্তির আয় রাষ্ট্রীয় হারে ১২৭ শতাংশ বেশি ছিল।
দেশের নাগরিক ১০০ টাকা রোজগার করত, বাংলার লোক ১২৭ টাকা রোজগার করতেন। আজ যখন দেশের নাগরিক ১০০ টাকা রোজগার করেন, তখন বাংলার মানুষ এখন দিনে ৭৩ টাকা রোজগার করেন।
আগে সমস্ত উন্নয়নমূলক কাজের সূচনা এই বাংলা থেকেই হত। আজ তোলাবাজির কারণে সমস্ত শিল্পপতিরা মুখ ফিরিয়েছেন।
30 Dec 2025 12:51 PM (IST)
বঙ্গবাসীর ঘায়ে মলম লাগানোর চেষ্টা চলছে: অমিত শাহ
চিটফান্ড দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, আবাস-একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে মুখ খোলেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী কি জবাব দিতে পারবেন, আপনারই মন্ত্রীর ঠিকানা থেকে ২৭ কোটি টাকা পাওয়া যায়, যা গুনতে গুনতে নোট গোনার মেশিনও গরম হয়ে বন্ধ হয়ে যায়।
বাংলার মতো গরিব রাজ্যে এত কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, কোনও দায় নেই। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ-মানিকের গ্রেফতারি নিয়ে বলেন।
ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ ওঠে, শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।
এখানে কীভাবে মহিলাদের বলা হয়, সন্ধ্যার ৭টার পর ঘর-হস্টেল থেকে যেন না বেরোয়। আমরা কোন যুগে বাস করছি। আরজিকর মেডিক্যাল কলেজ, কসবা কলেজ, সন্দেশখালি প্রসঙ্গ টেনে আনেন। এখন মলম লাগানোর চেষ্টা চলছে। বঙ্গবাসীর হৃদয়ের ঘা এতটাই গভীর কোনও মলম কাজ করবে না।
30 Dec 2025 12:45 PM (IST)
সীমান্ত সিল করে দেবে এমন সরকার আনতে হবে: অমিত শাহ
অনুপ্রবেশ এখন কেবল আর বাংলার ইস্যু নেই। আমি আজ বলে যাচ্ছিল, বাংলার সীমান্ত দিয়ে ঢোকা অনুপ্রবেশকারীরা আর বাংলার চিন্তার কারণ নয়, দেশের নিরাপত্তার কারণ হয়ে উঠেছে।
দেশের সংস্কৃতিকে রক্ষা করতে হবে, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বাংলার বর্ডার সিল করে দেবে এরকম সরকার আনতে হবে।
যেটা বিজেপিই করতে পারে।
30 Dec 2025 12:41 PM (IST)
বাংলার ডেমোগ্রাফি ধীরে ধীরে পরিবর্তন করে ভোটব্যাঙ্ক মজবুত করা হচ্ছে: অমিত শাহ
পুরো বাংলার মানুষ অনুপ্রবেশ-ইস্যুতে ত্র্যস্ত। কোনও সরকার এমন রয়েছে, যে নিজের রাজ্যটাকেই অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল ভরিয়ে দেবে। এটা দেশের নিরাপত্তার জন্য কতটা ক্ষতিকর? এর জবাব বাংলার নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রীকে দিতে হবে? এই অনুপ্রবেশ রুখতে সরকারের কী করণীয় রয়েছে?
আর্টিক্যাল ৩৭০ যখন তুলে দেওয়া হয়, বিরোধিতা করেন। CAA এনে বাংলার শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করলে বিরোধিতা করে। আর বিএসএফের ঘাড়ে দোষ দেন।
আমি আজ সাংবাদিক বৈঠকেই জিজ্ঞাসা করছি, কোন সরকার রয়েছে, বর্ডারে ফেন্সিং করার জন্য জমি দেয় না। এই রাজ্য সরকারই আছে। যে জমি না দেওয়ার জন্য ফেন্সিংয়ের কাজ শেষ করতে পারেনি।
ভৌগোলিক দিক থেকে কঠিন হওয়ায়, সীমা থেকে পেরিয়ে আগে অনুপ্রবেশকারী বাংলায় ঢোকে! থানার পুলিশ কী করছে? অসম, ত্রিপুরা কীভাবে অনুপ্রবেশ বন্ধ হল? বাংলায় কেন হল না? বাংলার ডেমোগ্রাফি ধীরে ধীরে পরিবর্তন করে ভোটব্যাঙ্ক মজবুত করা হচ্ছে।
30 Dec 2025 12:33 PM (IST)
২০২৪ পরবর্তী সময় বিজেপির জন্য শুভ: অমিত শাহ
কংগ্রেস, যার প্রতিষ্ঠাই বাংলায় হয়েছে, সেই কংগ্রেস বিগ জিরো হয়ে গিয়েছে। আর ৩৪ বছর ধরে শাসন করা কমিউনিস্টরাও একটাও আসন পায়নি। আমরা প্রধান বিরোধী দলের ভূমিকায় উঠে আসি। শুভেন্দু অধিকারী প্রধান বিরোধী দলনেতা হলেন।
২৪ এর নির্বাচনেও আমরা ৩৯ শতাংশ ভোট পেয়েছি। ১২ টা আসন পেয়েছি। ছাব্বিশের নির্বাচনেও জনমত সমীক্ষায় বিজেপির সরকারই বাংলায় আসবে বলে মনে করা হচ্ছে।
২০২৪ থেকে এখনও পর্যন্ত বিজেপির জন্য শুভ সময় মনে করা হয়। ‘২৪ সালে তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহারে বিজেপি সরকার হয়েছে।
ওড়িশা, অন্ধ্রপ্রদেশে বিজেপি সরকার হয়েছে। ২০২৬ সালে বাংলাতেও বিজেপি সরকার আসবে।
30 Dec 2025 12:29 PM (IST)
পাঁচ বছরের বিজেপির বৃদ্ধির পরিসংখ্যান দিলেন শাহ
বাংলার আমাদের সরকার হবে, তার প্রেক্ষাপট বিজেপির রয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আমরা ১৭ শতাংশ ভোট পেয়েছিলাম।
২ টি আসন পেয়েছিলাম। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে আমরা ১০ শতাংশ ভোট পেয়েছিলাম। বিধানসভার কেবল ৩টে আসন পেয়েছিলাম।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে আমরা ৪১ শতাংশ ভোট পেয়েছিলাম। ১৮টি আসন পেয়েছিলাম।
একুশের নির্বাচনে ৩৮ শতাংশ ভোট পাই, ৭৭ টা সিট পাই। এটা একটা অনেক বড় সাফল্য। যে দল কেবলমাত্র ৩ টে আসন পেয়েছিল, পাঁচ সালের ব্যবধানেই ৭৭টা আসন পেয়েছে।
30 Dec 2025 12:24 PM (IST)
১৪ বছরে দুর্নীতি বাংলার পরিচয় হয়ে উঠেছে: অমিত শাহ
এখানে দুর্নীতির জন্য বাংলার বিকাশ থমকে গিয়েছে। প্রধানমন্ত্রীর সমস্ত উন্নয়নমূলক প্রকল্প এখানে টোল, সিন্ডিকেটের কারণে থমকে। ১৪ বছর ধরে দুর্নীতিই বাংলার পরিচয় হয়ে উঠেছে।
২০২৬ সালের ১৫ এপ্রিলের পর যখন এখানে বিজেপি সরকার আসবে, বঙ্গের গৌরব-সংস্কৃতির পুনজাগরণ হবে। বিবেকানন্দ, বঙ্কিম চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা গড়ার চেষ্টা করব।
বিজেপির কাছে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি, কারণ বিজেপির প্রতিষ্ঠা এই বাংলারই ভূমিপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় করেছিলেন। বিবেকানন্দ-শ্যামাপ্রসাদের আদর্শ বিজেপি সরকার তার সমস্ত সিদ্ধান্তের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। বাংলার আমাদের সরকার হবে, তার প্রেক্ষাপট বিজেপির রয়েছে।
30 Dec 2025 12:19 PM (IST)
অনুপ্রবেশকারীদের বেছে বেছে ভারত থেকে বার করা হবে: অমিত শাহ
১৯৪৩ সালের ভারতের ভূমিপুত্র নেতাজি সুভাষচন্দ্র বোস পোর্ট ব্লেয়ারে আজাদ ভারতের পতাকা তুলেছিলেন। ৮ দশক বাদে আজ যখন পিছনে ফিরে দেখি বাংলার জন্যও আজ থেকে এপ্রিল পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
এপ্রিলে বাংলায় বিধানসভা নির্বাচন। দুর্নীতি, অপশাসন, কুশাসন, অনুুপ্রবেশকারীদের বদলে গরিবের সরকার, গরিবের উন্নয়নের সরকার হবে। তৃণমূলের ১৫ বছরের শাসনে কুশাসন হয়েছে। বিশেষ করে অনুপ্রবেশকারীদের জন্য বঙ্গবাসী আতঙ্কিত, চিন্তিত।
আমরা বাংলার মানুষকে প্রতিজ্ঞা করছি, মোদীর নেতৃত্বে এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে উন্নয়নের জোয়ার আসবে। দেশের যেখানে NDA সরকার রয়েছে, গরিবদের উন্নয়নের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে।
এখানেও হবে। অনুপ্রবেশকারীদের শেষ করব। একটা পাখিও সীমান্ত পেরিয়ে ঢুকতে পারবে না। সমস্ত অনুপ্রবেশকারীদের বেছে বেছে ভারত থেকে বার করা হবে।
30 Dec 2025 11:15 AM (IST)
খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত।
আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার,বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।
Saddened by the demise of Begum Khaleda Zia, former Prime Minister of Bangladesh and a…
জনসভা থেকে এসআইআর নিয়ে সুর চড়াবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
30 Dec 2025 09:18 AM (IST)
সাংবাদিকদের মুখোমুখি হবেন শাহ
বিধানসভা ভোটের মুখে শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলার জন্য কী বার্তা এনেছেন, সেদিকে নজর সব মহলের।
মঙ্গলবার দুপুর ১২টা সাংবাদিকদের মুখোমুখি হবেন অমিত শাহ। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসতে পারে সেখানে।
এরপর বঙ্গ বিজেপির বাছাই করা নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বুঝে নেবেন বাংলার পরিস্থিতি। আগামিদিনে কী রণকৌশল হবে গেরুয়া শিবিরের, সেটাই ঠিক করে নিতে পারেন তিনি।
বুধবার সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন, দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলবেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন অমিত শাহ।
पश्चिम बंगाल परिवर्तन के लिए पूरी तरह तैयार है।
तीन दिवसीय पश्चिम बंगाल प्रवास के लिए कोलकाता पहुँचा। एयरपोर्ट पर कार्यकर्ताओं के इस स्नेह से अभिभूत हूँ।
পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।
তিনদিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মী সমর্থকদের… pic.twitter.com/bqQ0Z6FS1T