West Bengal News Today Highlight: ৮৫০৫ জন গ্রুপ-বি অফিসারের তালিকা পৌঁছল কমিশনে

Breaking News in Bengali Live Updates: সোমবার ফের রাজ্য জুড়ে কেন্দ্রীয় এজেন্সির অভিযান। আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্য জুড়ে অ্যাকশন মোডে ইনকাম আধিকারিকরা। নিউটাউনের ইকো স্পেশ, পার্কস্ট্রিট-সহ ২০ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। রাজ্য সমস্ত খবর দেখুন এক নজরে... 

West Bengal News Today Highlight: ৮৫০৫ জন গ্রুপ-বি অফিসারের তালিকা পৌঁছল কমিশনে
সুপ্রিম কোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 10, 2026 | 3:08 AM

কলকাতা: আজ, বাংলা তো বটেই, দেশ জুড়ে ফের নজর সুপ্রিম কোর্টে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। গত শুনানিতেই সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মুখ্য়মন্ত্রী। আজ যদিও তিনি শুনানিতে এজলাসে থাকবেন না। তবে এদিন সুপ্রিম কোর্ট কমিশনকে কী নির্দেশ দেয়, সেটাই দেখার। পাশাপাশি সোমবার ফের রাজ্য জুড়ে কেন্দ্রীয় এজেন্সির অভিযান। আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্য জুড়ে অ্যাকশন মোডে ইনকাম আধিকারিকরা। নিউটাউনের ইকো স্পেশ, পার্কস্ট্রিট-সহ ২০ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। রাজ্য সমস্ত খবর দেখুন এক নজরে…

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 Feb 2026 03:08 AM (IST)

    SIR in Bengal: রাজ্যের সাড়ে ৮ হাজার গ্রুপ-বি অফিসার মঙ্গল থেকে করবেন কমিশনের কাজ

    • এসআইআর-র কাজের জন্য ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত রাজ্য সরকার। কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল নবান্ন।
    • সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতেও বিষয়টি ওঠে।
    • এবার নবান্ন ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের কমিশনের কাছে পাঠাল। মঙ্গলবার থেকেই তাঁরা কমিশনের কাজ করবেন।
  • 09 Feb 2026 04:31 PM (IST)

    Laxmir Bhandar: হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার আগেই ময়নায় ঢুকে গেল লক্ষ্মীর ভাণ্ডার

    1. বিজেপি করেন, সেই কারণে লক্ষ্মীর ভান্ডার (Laxmir Bhandar) পাচ্ছিলেন না বলে অভিযোগ করছিলেন হাজার-হাজার মহিলা।
    2. মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে লক্ষ্মীর ভান্ডার বঞ্চনা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।
    3. কোনওভাবেই টাকা আটকে রাখা যাবে না। এই মামলায় কোর্টের পরবর্তী শুনানির ঠিক আগেই তড়িঘড়ি বর্ধিত হারে ফেব্রুয়ারি মাসের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। যার জন্য খুশি মহিলারা। তবে বকেয়া রয়েছে পাঁচ মাসের টাকা।
  • 09 Feb 2026 04:30 PM (IST)

    Supreme Court UPDATES: ‘খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি’, রাজ্যের SIR মামলায় বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

    অফিসার নিয়োগ নিয়ে অভিযোগ তুলেছিল নির্বাচন কমিশন। রাজ্য পর্যাপ্ত অফিসার দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। সোমবারের শুনানির আগেই রবিবারই অফিসার নিয়োগের কথা জানিয়ে কমিশনকে চিঠি দেয় রাজ্য সরকার। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে একটি মামলা হয়। সোমবার সেই সব মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে।

    বিস্তারিত পড়ুন: Supreme Court UPDATES: ‘খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি’, রাজ্যের SIR মামলায় বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

  • 09 Feb 2026 03:49 PM (IST)

    এবার কলম ধরলেন অভিষেক

    • এবার তৃণমূল সুপ্রিমোর মতোই কলম ধরলেন দলের সেনাপতি তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে কবিতা লিখলেন তিনি।
    • সোমবার নিজেই সমাজমাধ্যমে ‘আমি অস্বীকার করি’ শীর্ষক কবিতাটি পোস্ট করেছেন অভিষেক।
    • যার ছত্রে ছত্রে রয়েছে কেন্দ্রীয় বিরোধিতা, সঙ্গে রাষ্ট্রব্য়বস্থা নিয়ে ক্ষোভ।
  • 09 Feb 2026 01:49 PM (IST)

    Humayun Kabir on Md Salim: হুমায়ুনের কাছে আশ্বাস-বার্তা সেলিমের?

    এদিন হুমায়ুন বলেন, “বামফ্রন্টের যে সকল নেত্রীবর্গ এসব কথা বলছেন, তাঁরা জানেন না মহম্মদ সেলিম শুধু একটি পাঁচতারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি। আরও অনেক পাঁচতারা হোটেলে দেখা করেছেন। এই সব নিয়ে অনেক সমালোচনার পরেও আমি ওনার সঙ্গে ফোনে কথা বলেছি।”

    সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন এখানে ক্লিক করে।

  • 09 Feb 2026 01:31 PM (IST)

    ISF: কবীরের সঙ্গে জোটে নওশাদ?

    • এখনও তো উত্তর মিলছে না, সিপিএম-এর দরজা কি তবে বন্ধ?  আইএসএফ-এর কি জোটের রাস্তা কি খোলা রয়েছে হুমায়ুন কবীরের কাছে?
    • জানা যাচ্ছে, আইএসএফের রাজ‍্য কমিটির বৈঠকে হুমায়ুনকে  নিয়ে পজেটিভ আলোচনা হয়েছে।
    • আগামী সপ্তাহের রাজ‍্য কমিটির বৈঠকে হুমায়ুন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবে আইএসএফ পুরনো বক্তব্য প্রত্যাহার করায় হুমায়ুনের প্রশংসাও হয়েছে নওশাদদের দলে।
    • সূত্রের খবর, আপাতত আইএসএফের বৈঠকে ‘জনতা উন্নয়ন পার্টি’ (হুমায়ুনের দল) নিয়ে যে ‘ছুৎমার্গ’ নেই, তা স্পষ্ট করা হয়েছে।
  • 09 Feb 2026 10:51 AM (IST)

    Supreme Court: সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি

    • সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি।
    • মুখ্যমন্ত্রীর করা মামলার শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
    • মুখ্যমন্ত্রী এদিন সুপ্রিম কোর্টে এজলাসে থাকবেন না।
  • 09 Feb 2026 10:48 AM (IST)

    রাজ্য জুড়ে আয়কর দফতরের অ্যাকশন

    • সাত সকালে আয়কর হানা শহরের বিভিন্ন প্রান্তে।
    • রাজ্যের কুড়িটি জায়গায় তল্লাশি।
    • নিউ টাউনের অ্যাকশন এরিয়া ৩ অভিজাত আবাসনের টাওয়ার ৩-এর নয় তলায় রাজেন্দ্র মাথুরের ফ্ল্যাটে তল্লাশি।
    • নিউটাউনের ইকো স্পেস ও পার্কস্ট্রিটের একটি অফিসেও তল্লাশি চলছে।
    • আর্থিক অনিয়মের তদন্তে আয়কর দফতরের অ্যাকশন।
Follow Us