AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: ‘অপ্রতিরোধ্য’ সেলিম, হাজার সমালোচনা পেরিয়ে হুমায়ুনকে ‘আশ্বাস-বার্তা’, দাবি বিধায়কের

Humayun Kabir on Md Salim: এদিন হুমায়ুন বলেন, "বামফ্রন্টের যে সকল নেত্রীবর্গ এসব কথা বলছেন, তাঁরা জানেন না মহম্মদ সেলিম শুধু একটি পাঁচতারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি। আরও অনেক পাঁচতারা হোটেলে দেখা করেছেন। এই সব নিয়ে অনেক সমালোচনার পরেও আমি ওনার সঙ্গে ফোনে কথা বলেছি। সেলিম আমাকে আশ্বাস দিয়েছেন।"

Humayun Kabir: 'অপ্রতিরোধ্য' সেলিম, হাজার সমালোচনা পেরিয়ে হুমায়ুনকে 'আশ্বাস-বার্তা', দাবি বিধায়কের
বাঁদিকে হুমায়ুন কবীর, ডানদিকে মহম্মদ সেলিমImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Feb 09, 2026 | 1:47 PM
Share

কলকাতা: অপ্রতিরোধ্য সেলিম, দলের ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েও হুমায়ুনের প্রতি আস্থা বজায় রেখেছেন তিনি। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন ভরতপুরের বিধায়ক। তাঁর কথায়, “ফোনালাপে সেলিম আমাকে আশ্বাস দিয়েছেন পাশে থাকার।”

এদিন হুমায়ুন বলেন, “বামফ্রন্টের যে সকল নেত্রীবর্গ এসব কথা বলছেন, তাঁরা জানেন না মহম্মদ সেলিম শুধু একটি পাঁচতারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি। আরও অনেক পাঁচতারা হোটেলে দেখা করেছেন। এই সব নিয়ে অনেক সমালোচনার পরেও আমি ওনার সঙ্গে ফোনে কথা বলেছি।”

হুমায়ুনের সংযোজন, “সেলিম আমাকে আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন। থাকলে ওয়েলকাম, না থাকলেও হুমায়ুনের কিছু যায় আসে না। জনতা উন্নয়ন পার্টি নিজস্ব শক্তিতে ১৮২টি আসনে লড়ার ক্ষমতা অর্জন করেছে।”

জানুয়ারি মাসের শেষের দিকে এক রাতে নিউটাউনের একটি হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আর সেই বৈঠকের পরেই দলের ভিতরে-বাইরে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সতীর্থদের একাংশই কাঠগড়ায় তুলেছে তাঁকে। এমনকি, এই বৈঠক থেকে দূরত্ব বজায় রাখারও সিদ্ধান্ত নিয়েছে দল। গোটা বৈঠকটাকেই ‘একান্ত ব্যক্তিগত’ বলে দাগিয়েছে বাম শিবির। জোট আলোচনায় কিছু চূড়ান্ত হওয়ার আগেই কার্যত জট পাকিয়ে গিয়েছে।

অন্যদিকে হুমায়ুন, তিনি কিন্তু এখানেই ক্ষান্ত হননি। মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের পর মুর্শিদাবাদে নিজের বাড়িতে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির সঙ্গে বৈঠক করতে দেখা যায় তাঁকে। কারণ একটাই! হুমায়ুনের মতে, আসন্ন নির্বাচনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সোমবার তিনি বলেন, “কোনও দলই সংখ্য়াগরিষ্ঠতা পাবে না। ত্রিশঙ্কু বিধানসভা হবে।”

আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?
বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?
শিক্ষকের মাইক কেড়ে নিলেন TMC-র শিক্ষা সেলের নেতা
শিক্ষকের মাইক কেড়ে নিলেন TMC-র শিক্ষা সেলের নেতা
জোট নিয়ে ফের বিস্ফোরক মিমের রাজ্য সভাপতি
জোট নিয়ে ফের বিস্ফোরক মিমের রাজ্য সভাপতি