West Bengal News Today Live: পিঁয়াজের আকৃতি ছোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী: অভিষেক

Breaking News in Bengali Live Updates: উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে পোস্টার পড়া নিয়ে দেখা গেল বিতর্ক। একদিকে অভিষেকের 'স্বাগতম যুবরাজ' পোস্টার। অন্যদিকে শুভেন্দুর 'হিন্দু' পোস্টার। আর সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।

West Bengal News Today Live: পিঁয়াজের আকৃতি ছোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী: অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit source: Facebook

|

Jan 13, 2026 | 5:11 AM

কলকাতা: স্বামীজির জন্মদিনেও অব্য়াহত রাজনীতি। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে পোস্টার পড়া নিয়ে দেখা গেল বিতর্ক। একদিকে অভিষেকের ‘স্বাগতম যুবরাজ’ পোস্টার। অন্যদিকে শুভেন্দুর ‘হিন্দু’ পোস্টার। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।

এদিন আবার যুবদিবসে পালনে সিমলা স্ট্রিট পর্যন্ত বিবেক-যাত্রা করেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল করে যুবদিবস পালন করতে দেখা যায় রাজ্যের শাসকশিবিরকেও। সাতসকালেই সেখানে তৃণমূলের তরফে মালাদান করতে পৌঁছে গিয়েছিলেন শশী পাঁজা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Jan 2026 05:12 PM (IST)

    TMC-র তিন সেনা কারা?

    ভারতের তিন বাহিনীর (বায়ু সেনা, নৌসেনা, স্থলসেনা) সঙ্গে তৃণমূলের কর্মী তথা ‘সৈনিকদের’ তুলনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দেশের জন্য যেমন এই তিন বাহিনী এক জোট হয়ে লড়াই করে জয় ছিনিয়ে নিয়ে আসে, ঠিক তেমনই তৃণমূলের এই ‘তিন বাহিনী’ একসঙ্গে কাজ করলে নির্বাচনে লড়াই করা আরও কতটা সহজ হবে তা বুঝিয়ে দেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’। এ দিন, গোষ্ঠী কোন্দল নিয়েও বার্তা দিয়েছেন তিনি।

    বিস্তারিত পড়ুন: Abhishek banerjee: ‘আমরা নেভি, আর যাঁরা ফেস্টুন বাঁধেন, তাঁরা আর্মি’,তৃণমূলের ‘এয়ারফোর্স’ কারা তাও বললেন অভিষেক

  • 12 Jan 2026 04:43 PM (IST)

    ‘এক ইঞ্জি জমি ছাড়া যাবে না’

    1. আমাদের এক ইঞ্চি জমি ছাড়া যাবে না। আমাদের একটু ফাঁক থাকলে বিজেপি মানুষকে ভুল বোঝাবে।
    2. আগে সংবাদ মাধ্যম ছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এখন সেই গণমাধ্যমের প্রতিনিধিরা বিজেপির মিছিলে হাঁটছে। যেটা বিজেপি দেখাতে চাইবে, সেইটাই সংবাদ-মাধ্যম দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ সংবাদ মাধ্যম দেখায় না।
    3. তবে বরফ গলে জল হলে মমতা দায়ী, আকাশে মঘ করলে মমতা দায়ী, পিয়াজের সাইজ ছোট হলে মমতা দায়ী, হঠাৎ বৃষ্টি হলে মমতা দায়ী, ঠান্ডা গরম বাড়লে মমতা দায়ী।
    4. আর তাই সংবাদ মাধ্যম নয়, সমাজ মাধ্যমে ডিজিটাল প্রচার হবে। আমাদের সাফল্য যদি সংবাদ মাধ্যম না দেখায় তাহলে ডিজিটাল যোদ্ধারা করবে।
  • 12 Jan 2026 03:50 PM (IST)

    সিমলা স্ট্রিটে অভিষেক

    কথা ছিল বিকালের দিকে আসবেন তিনি। সোমবার কর্মসূচি মোতাবেক স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে বাংলার এই মহাপুরুষের বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

  • 12 Jan 2026 03:48 PM (IST)

    জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মমতার

    • ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে এই নিয়ে পঞ্চমবার মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন।
    • ফের একবার সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন মমতা। সঙ্গে একগুচ্ছ সমস্যার কথা জানিয়েছেন।
    • চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ভোটাররা তাঁদের যোগ্যতার প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে, জমা দেওয়া নথির জন্য কোনও যথাযথ স্বীকৃতি বা রসিদ দেওয়া হচ্ছে না। পরবর্তীতে এই নথিগুলিকে Not Found হিসেবে দেখানো হচ্ছে অথবা বলা হচ্ছে রেকর্ডে নেই।”
  • 12 Jan 2026 02:18 PM (IST)

    নিরাপত্তা বাড়ল ইডি দফতরের

    বর্তমানে ইডির অধীনে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত চলছে। সেগুলির প্রয়োজনীয় নথি, গোপন নথি — সবটাই জমা পড়েছে এই সিজিও দফতরেই। তাই সেই নথিগুলির কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। বেসরকারি সংস্থাকে দায়িত্ব থেকে মুক্ত করে মোতায়েন হয়েছে বাহিনী। এই সিজিও কমপ্লেক্সে প্রবেশের জন্য মোট দু’টি প্রবেশদ্বার রয়েছে। বর্তমানে এই দু’টি গেটে ছ’জন করে মোতায়েন করা হয়েছে মোট ১২ জনকে।

  • 12 Jan 2026 01:21 PM (IST)

    প্রয়াত সমীর পুততুণ্ড

    প্রয়াত সমীর পুততুণ্ড। রবিবার রাত ১১টা বেজে ১৫ মিনিট নাগাদ বাইপাস সংলগ্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিডিএস নেতা। মৃত্যুর আগে তাঁর বয়স হয়েছিল ৭৩।

    ডিসেম্বরের ১৯ তারিখে হাসপাতালে ভর্তি হন তিনি। শরীরে শ্বাসকষ্টজনিত সমস্য়া ছিল। সেই সঙ্গে ছিল ডায়াবেটিস। রাজনীতি দিয়েই তাঁর পরিচয়। ইতিমধ্য়েই সমীর পুততুণ্ডর মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্মরণ করেছেন সিঙ্গুর-নন্দীগ্রাম সংগ্রামের কথা।

  • 12 Jan 2026 12:35 PM (IST)

    আজ এসআইআর শুনানি

    দোলা সেন এবং ডেরেক ও ব্রায়েনের দায়ের করা এসআইআর মামলার শুনানি আজ।

    সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে হবে শুনানি।

    SIR প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং নিয়ম বহির্ভূতভাবে কাজ করছে নির্বাচন কমিশন, এই অভিযোগে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিলেন দোলা এবং ডেরেক।

  • 12 Jan 2026 12:09 PM (IST)

    অভিষেককে আক্রমণ সুকান্তর

    এদিন বিবেকানন্দের মূর্তির পাদদেশে মালা দিয়ে অভিষেকের ‘যুবরাজ’ তকমাকেই নিজের হাতিয়ার করেন সুকান্ত।

    তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা ‘সেনাপতি’কে রাজপরিবারের অংশ বলে কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘যুবরাজ আসবেন, তিনি বাংলার রাজপরিবারের অংশ। আমাদের তাতে কী করার রয়েছে? আমরা প্রজা। আমি তো তাই আগে গিয়ে মালাটা দিলাম। স্বামীজি অন্তত একটা সৎ লোকের হাতে আগে মালাটা পাক। না হলে এই চোরেরা মালা পরাবে, সেটা দেখতে খুব খারাপ লাগে। কয়লা পাচার, গরু পাচার নাম জড়িয়ে রয়েছে, এরা নাকি মালা পরাবে।’

Follow Us