Bangla NewsKolkata Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on December 12
West Bengal News Today: ১ কোটিরও বেশি ভোটারের তথ্য নিয়ে সন্ধিহান কমিশন, ভবানীপুরে বাদ পড়তে পারে প্রায় ৪৫ লক্ষ নাম: সূত্র
Breaking News in Bengali Live Updates: নির্ঘণ্ট ঘোষণা না হলেও ভোট ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। আক্রমণ, পাল্টা আক্রমণ। দলবদল। রাজ্য রাজনীতিতে প্রতিদিন ঘটনার ঘনঘটা। প্রতিদিনের সেইসব ঘটনাই লাইভ নিউজের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস। জেনে নিন রাজ্য রাজনীতির প্রতিদিনের খুঁটিনাটি খবর।
কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাস পাঁচেকও বাকি নেই। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দল পরিবর্তনের নানা ঘটনা সামনে আসছে। আবার রাজ্যে এখন এসআইআর প্রক্রিয়া চলছে। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। তার আগে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলায় অন্যতম সাক্ষীর গাড়িতে লরির ধাক্কায় ২ জনের মৃত্যু নিয়েও নানা প্রশ্ন উঠছে। সবমিলিয়ে রাজ্য রাজনীতিতে প্রতিদিন ঘটনার ঘনঘটা। প্রতিদিনের সেইসব ঘটনাই লাইভ নিউজের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস। জেনে নিন রাজ্য রাজনীতির প্রতিদিনের খুঁটিনাটি খবর।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
12 Dec 2025 10:51 PM (IST)
শুক্রবারের পরিসংখ্যান
কমিশন সূত্রে খবর, শুক্রবার বিকাল চারটে পর্যন্ত তথ্য অনুসারে,
মৃত ভোটারের সংখ্যা, ২৪ লক্ষ ১৮ হাজার ৫৯৯।
খোঁজ মেলেনি ১২ লক্ষ ১২ হাজার ২৭৪।
স্থানান্তরিত ১৯ লক্ষ ৯১ হাজার ৯৬৬।
ডবল ভোটার ১৩ লক্ষ ৭ হাজার ৯৬১ জন।
অন্যান্য ৫৭ হাজার ৬৮৭।
সর্বমোট ৫৮ লক্ষ ১৮ হাজার ৪৮৭ জন।
12 Dec 2025 08:01 PM (IST)
ভবানীপুরে নাম বাদ যেতে পারে প্রায় ৪৫ লক্ষ
ভবানীপুরে বাদ যেতে পারে, ৪৪ হাজার ৭৮৫ জনের নাম।
কলকাতা বন্দরে বাদ যেতে পারে, ৬৩ হাজার ৭৩০ জনের নাম।
চৌরঙ্গীতে বাদ পড়তে পারে ৭৪ হাজারের বেশি নাম।
রাসবিহারীতে বাদ পড়তে পারে, ৪২ হাজার ৫১৯ জনের নাম।
এন্টালিতে বাদ পড়তে পারে ৪৯ হাজার ৮৪ জনের নাম।
বেলঘাটায় বাদ যেতে পারে ৫৬ হাজার ৪৮৭ জনের নাম।
নন্দীগ্রামে বাদ যেতে পারে ১০ হাজার ৮৯৯ জনের নাম।
বালিগঞ্জে বাদ যেতে পারে ৬৫ হাজার ১৭১ জনের নাম।
12 Dec 2025 08:00 PM (IST)
৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ
৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ। রাজ্যে এসআইআর নিয়ে সবচেয়ে বড় ব্রেকিং।
সাড়ে ১৩ লক্ষ ভোটারের বাবা-মায়ের নাম এক।
১৫ বছরের কম বয়সে বাবা হয়েছেন, এরকম সংখ্যা ১১ লক্ষ ৯৫ হাজার।
রাজ্যে ৬ সন্তানের বাবার সংখ্যা ২৪ লক্ষ ২১ হাজার।
৪০ বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছেন ৩ লক্ষ ৪৫ হাজার।
অর্থাৎ গোটা পরিসংখ্যান যদি মিলিয়ে দেখা হয়, তাহলে সব মিলিয়ে সংখ্যাটা ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জন ভোটার। তাঁদের তথ্য নিয়েই সন্ধিহান কমিশন।
12 Dec 2025 05:05 PM (IST)
CEO- দফতরে BLO-দের বিক্ষোভ
সিইও অফিসের সামনে আবারও বিএলও-দের বিক্ষোভ। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। দুপুর থেকে তাঁরা সিইও-অফিসের সামনে জড়ো হন।
প্রস্তুত ছিলেন পুলিশ কর্মীরাও। এরপর বেলা গড়াতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ব্যারিকেড দিয়ে পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করে। শুরু হয় প্রবল ধস্তাধস্তি।
এমন এক ছবি ধরা পড়ে, ব্যারিকেডের এক দিকে বিএলও-রা, অপরদিকে পুলিশ। ব্যারিকেড ধরে ঠেলাঠেলি শুরু হয়।
প্রবল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
12 Dec 2025 04:16 PM (IST)
বঙ্গ সফরে মোদী
আগামী ২০ ডিসেম্বর রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রানাঘাটের তাহেরপুর হয়ে শুরু হবে গেরুয়া প্রচার।
মতুয়া অধ্যুষিত বলেই পরিচিত এই এলাকা।
12 Dec 2025 03:28 PM (IST)
কাদের ডাকা হবে SIR হিয়ারিংয়ে?
শুনানির জন্য দু’ধরনের ম্যাপিংকে গুরুত্ব দিচ্ছে কমিশন।
প্রথমটি সেল্ফ ম্য়াপিং অর্থাৎ যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল।
দ্বিতীয়টি হল প্রজেনি ম্য়াপিং অর্থাৎ যাদের ২০০২ সালের তালিকায় নাম ছিল না, এই বছরের খসড়া তালিকায় নাম তুলতে যারা বাবা-মা কিংবা আত্মীয় পরিজনের নাম ব্যবহার করেছেন।
জানা গিয়েছে, প্রজেনি ম্যাপিংয়ের মাধ্যমে ফর্ম জমা দেওয়া ভোটারের সংখ্যাই এখন সবচেয়ে বেশি। প্রায় তিন কোটির উর্ধ্বে।
12 Dec 2025 03:27 PM (IST)
বিএলও নিরাপত্তায় রাজ্যকে তিন দফা প্রস্তাব
শুক্রবার লোকভবন তরফে একটি বিবৃতি জারি করে বিএলওদের নিরাপত্তার খাতিরে রাজ্যকে তিন দফা প্রস্তাব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই প্রস্তাব অনুযায়ী —
তৃণমূল স্তরে নিরাপত্তা প্রদান: বিবৃতিতে রাজ্য়পাল জানিয়েছেন যেহেতু বিএলও-রা গ্রাম থেকে শহর, সব স্তরে বুথ ভিত্তিক কাজ করেন, তাই জেলা প্রশাসনকে প্রতিটি বুথে উপযুক্ত নিরাপত্তা ব্য়বস্থা গড়ে তুলতে হবে।
পুলিশ নজরদারি: এনুমারেশন ফর্ম বিতরণ পর্বে রাজ্য় পুলিশকে প্রতিটি বুথে অন্তত বিএলওদের স্বার্থে যথাযথ পুলিশ কর্মী মোতায়েন করতে হত।
মৌলিক সুবিধা প্রদান: বিএলওরা দিবারাত্রী কাজ করেছেন। সেজন্য তাঁদের প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা প্রদানে দায়িত্ব রাজ্যেরই।
12 Dec 2025 02:59 PM (IST)
২০১৬ সালের SSC-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে নির্দেশ হাইকোর্টের
২০১৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ওই পরীক্ষায় ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাঁদের ইন্টারভিউতে ডাকা হয়নি, তাঁদের ইন্টারভিউ নেওয়ার জন্য এসএসসি-কে নির্দেশ দিলেন বিচারপতি। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, শুধুমাত্র মামলাকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে।
লক্ষ কণ্ঠে হবে হরিনাম সংকীর্তন। শুক্রবার ব্রিগেডের মাঠে নতুন কর্মসূচির কথা ঘোষণা করল মমতাবালাপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার।
পূর্ব মেদিনীপুরে খসড়া তালিকায় বাদ পড়বে দেড় লক্ষের নাম?
SIR প্রক্রিয়ায় ফর্ম সংগ্রহ ও কমিশনের ওয়েবসাইটে আপলোডের প্রক্রিয়া শেষ হয়েছে বৃহস্পতিবার। এদিন ছিল ফর্ম জমা দেওয়ার শেষদিন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল প্রাথমিকভাবে জানিয়েছেন, মৃত ও স্থানান্তরিত মিলিয়ে ১ লক্ষ ৪১ হাজারেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে জেলায়। প্রায় ৬৫ হাজার ভোটারের নাম মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে স্থানান্তরিত ভোটারদের চূড়ান্ত সংখ্যা জানা যায়নি। জেলাশাসক বলেন, “বৃহস্পতিবার ফর্ম জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। যে সব ভোটার কাজের সূত্রে বিদেশে থাকেন, তাঁদের ক্ষেত্রে অনলাইন ফর্মও জমা পড়েছে। সবকিছু খতিয়ে দেখার পরই বাদ যাওয়া ভোটারের চূড়ান্ত সংখ্যা জানা সম্ভব হবে।”
12 Dec 2025 09:55 AM (IST)
এখনও অধরা আলিম মোল্লা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলায় অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িত ধাক্কার ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ৪৮ ঘণ্ট। কিন্তু, এখনও অধরা ঘাতক গাড়ির চালক আমিল মোল্লা। ২ দিন পরও পুলিশ তাঁকে গ্রেফতার করতে না পারায় প্রশ্ন উঠছে। ইতিমধ্যে অভিযোগকারী ভোলানাথ ঘোষ ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘাতক গাড়ির চালক আলিম মোল্লা, শেখ শাহজাহান-সহ মোট ৮ জনের বিরুদ্ধে। এদিন সকাল থেকে দুর্ঘটনাস্থল ও দুর্ঘটনাস্থল থেকে ৪০০ মিটার দূরে যে পেট্রল পাম্পে ভোলানাথ ঘোষের গাড়ি ও লরিটিকে রাখা হয়েছে, সেখানে কোনওরকম নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়নি। পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে কি না, সেই প্রশ্ন উঠছে।
12 Dec 2025 09:46 AM (IST)
দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়াল মিম
ফের দক্ষিণ দিনাজপুরে তৃণমূল ও আইএসএফে ভাঙন। রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিধানসভা এলাকায় তৃণমূলে ভাঙন। এমনকি আইএসএফেও ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মিম পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এরপরই তৃণমূল ও আইএসএফ থেকে প্রায় ৩০ জন মিমে যোগদান করেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিমের জেলা সভাপতি উম্মেদ আলি খান, জেলা সহ সভাপতি হায়দার আলি, হরিরামপুর ব্লক নেতা মাবুদ হাসান-সহ একাধিক নেতৃত্ব। যদিও রাজ্যের শাসকদলের দাবি, তৃণমূল থেকে কেউ মিমে যোগদান করেননি।