Bangla NewsKolkata Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on February 18
West Bengal News Today Live: মৃত ভোটারকে ক্লিন চিট? মন্দিরবাজারের AERO-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Live: মন্দির দর্শনের পর মায়াপুর ইসকনের পদ্মভবনে সাধু-সন্তদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে শাহের। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য মায়াপুর ইস্কনের প্রসাদের ব্যবস্থাও করা হচ্ছে। ভক্ত-সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারে ফের কলকাতার উদ্দেশ্যে উড়ে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কলকাতা: ফের বঙ্গ সফরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। যাবেন নদিয়ার ইস্কন মন্দিরে। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্ম শতবার্ষিকীতে যোগ দিতে মায়াপুরে আসছেন তিনি। ১৮ই ফেব্রুয়ারি ২টো ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে মায়াপুর ইস্কনের অস্থায়ী হেলিপ্যাডে স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করার কথা। অস্থায়ী হেলিপ্যাড থেকে সড়ক পথে আসবেন ইস্কনের শঙ্খ ভবনে। মায়াপুরে ঘণ্টা দেড়েক থাকার কথা রয়েছে তাঁর।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
18 Feb 2026 06:25 PM (IST)
মন্দিরবাজারে কী ঘটল?
এবার মৃত ভোটারকে ক্লিন চিট। ভোটার হিসেবে নথিভুক্ত। আর এই ক্লিন চিট দেওয়ার অভিযোগ উঠল মন্দিরবাজারের AERO-র বিরুদ্ধে। শহিদাদুল হক গাজীকে ৩রা ফেব্রুয়ারি শুনানি তে ডাকা হয়। কিন্তু বাড়ির লোকজন ডেথ সার্টিফিকেট দিয়ে জানিয়ে যান যে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু রোল অবজারভারদের সঙ্গে মাইক্রো অবজার সুপার চেকিং করতে গিয়ে দেখতে পান যে AERO মৃত ব্যক্তিকেই ভোটার তালিকায় ভোটার বলে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছেন। বিষয়টি নজরে আসতেই রিপোর্ট ECI-কে পাঠানো হচ্ছে বলে কমিশন সূত্রের খবর।
আজ সেই মহাপ্রভুর পীঠস্থানে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ছাব্বিশের নির্বাচনের আগে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মায়াপুর থেকে কী বার্তা দেবেন শাহ। তবে ধর্মীয় স্থানে গিয়ে তিনি এক বর্ণও খরচ করেননি কোনও রাজনৈতিক শব্দ। শুধু চলে যাওয়ার আগে বলে গেলেন, “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ…।”
Rajya Sabha Election: রাজ্যসভায় বাংলার ৫ আসনে নির্বাচন ১৬ মার্চ
দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তবে এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে অন্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।
দেশজুড়ে রাজ্য়সভার ৩৭টি আসনে ভোটের দিনক্ষণ জানাল তারা। ওই ৩৭টি আসনের মধ্যে বাংলা থেকে রাজ্যসভার ৫টি আসনে ভোট হবে।
রাজ্যসভার সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীর। আর মৌসম নুর তৃণমূল ছাড়ার পর চলতি বছরের ৫ জানুয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সেই থেকে তাঁর আসনও খালি রয়েছে। এছাড়া বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্যের আসন খালি হচ্ছে।
বাংলা থেকে এই ৫ আসনে কারা রাজ্যসভায় যান, সেটাই এখন দেখার।
মন্দির দর্শনের পর মায়াপুর ইসকনের পদ্মভবনে সাধু-সন্তদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে শাহের।
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য মায়াপুর ইস্কনের প্রসাদের ব্যবস্থাও করা হচ্ছে। ভক্ত-সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারে ফের কলকাতার উদ্দেশ্যে উড়ে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।