AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dankuni TMC Party Office: বুলডোজার এসে ভেঙে গুঁড়িয়ে দিল তৃণমূলের বেআইনি পার্টি অফিস

Party Office: তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁর পার্টি অফিস বৈধ। যথেষ্ট কাগজ-পত্র রয়েছে। এরপর রবিবার ছুটির দিনেই হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত, সেই পার্টি অফিস ভাঙার ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়।

Dankuni TMC Party Office: বুলডোজার এসে ভেঙে গুঁড়িয়ে দিল তৃণমূলের বেআইনি পার্টি অফিস
ভাঙচুর পার্টি অফিসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 20, 2026 | 9:10 PM
Share

ডানকুনি: বেআইনি নির্মাণ, রাস্তা-ফুটপাথ দখল করে থাকা কোনও দোকান থাকবে না। আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বেআইনি দখল উচ্ছেদের কাজ শুরু হয়ে গিয়েছে। আর এবার ডানকুনিতে তৃণমূল পার্টি অফিসে চলল বুলডোজার।

জানা যাচ্ছে, ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে ডানকুনি হাউসিং মোড়ে এই পার্টি অফিস দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস ব্যবহার করত। রাজ্যে পালাবদলের পর বেআইনিভাবে গজিয়ে ওঠা তৃণমূলের অফিস ভেঙে দেওয়া হয়। বুলডোজার চালিয়ে এর আগে কোন্নগর উত্তর পাড়াতেও তৃণমূলের পার্টি অফিস ভাঙা হয়েছিল। এবার ডানকুনিতে তৃণমূলের অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।

বিজেপির অভিযোগ এখানে তোলাবাজদের অফিস ছিল। তাই ভেঙে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ডানকুনির ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় নন্দী অফিসটি তৈরি করেছিলেন। তার যদিও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এখানে উল্লেখ্য, বেআইনি যে কোনও নির্মাণ ঘিরেই কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পার্টি অফিস ভেঙে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে তিনটি বুলডোজার। শনিবার ও রবিবার দুদিন ধরে ভাঙা হয়। অভিযোগ, বেআইনি ভাবে জমি দখল করে এই নির্মাণটি গড়ে তোলা হয়েছিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁর পার্টি অফিস বৈধ। যথেষ্ট কাগজ-পত্র রয়েছে। এরপর রবিবার ছুটির দিনেই হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত, সেই পার্টি অফিস ভাঙার ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়।

Follow Us