AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ধনঞ্জয়ের পর আবার, খুন-ধর্ষণ মামলায় ফাঁসির সাজা বহাল কলকাতা হাইকোর্টের

Calcutta High Court: সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসে অভিযুক্ত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এদিন সেই সাজা বহাল রাখে। তবে তার সুপ্রিম কোর্টে আবেদনের জন্য ৩ মাস এই রায় কার্যকর স্থগিত রাখলো হাইকোর্ট।

Calcutta High Court: ধনঞ্জয়ের পর আবার, খুন-ধর্ষণ মামলায় ফাঁসির সাজা বহাল কলকাতা হাইকোর্টের
Image Credit: tv9
| Edited By: | Updated on: Nov 17, 2026 | 2:43 PM
Share

কলকাতা: ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের পর আবার খুন ধর্ষণ মামলায় ফাঁসির সাজা। কলকাতা হাইকোর্ট হুগলির এক নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তের ফাঁসির সাজা বহাল রাখল কোর্ট। এর আগে নিম্ন আদালত ওই অভিযুক্তেকে ফাঁসির সাজা শুনিয়েছিল। সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসে অভিযুক্ত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এদিন সেই সাজা বহাল রাখে। তবে তার সুপ্রিম কোর্টে আবেদনের জন্য ৩ মাস এই রায় কার্যকর স্থগিত রাখলো হাইকোর্ট।

২০২৪ সালের ২৪ নভেম্বর হুগলির গুড়াপে এক পাঁচ বছরের শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়। পরবর্তী সময়ে শিশুর খোঁজ করে তখন দেখা যায়, সে থাকতে সেখানেই কাঠের নিচে তাকে লুকিয়ে রাখা হয়। এরপর এই ঘটনায় হুগলির পকসো আদালত ২০২৫ সালে মূল অভিযুক্ত অশোক সিং-কে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। ২০২৫-এর পর ফের এই মামলা কলকাতা হাইকোর্টে উঠে আসে। এক বছরের বেশি সময় ধরে এই মামলা শোনে দুই বিচারপতির ডিভিশন বেঞ্জ।

Follow Us