AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘যত সময় গড়াবে, তত তথ্য প্রমাণ বিকৃতির সম্ভাবনা বাড়বে’, রামনবমীতে গোলমালের মামলায় জানাল হাইকোর্ট

Calcutta High Court: হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মন্তব্য, যত সময় গড়াবে ততই তথ্য প্রমাণ বিকৃতি করার সম্ভাবনা বাড়বে। প্রধান বিচারপতি এদিন বলেন, 'পুলিশি রিপোর্ট অনুযায়ী বোমা ছোড়ার অভিযোগ রয়েছে। সেরকম হলে তদন্তভার তো এনআইএ-র কাছেই যাওয়া উচিত।'

Calcutta High Court: 'যত সময় গড়াবে, তত তথ্য প্রমাণ বিকৃতির সম্ভাবনা বাড়বে', রামনবমীতে গোলমালের মামলায় জানাল হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 10, 2024 | 4:39 PM
Share

কলকাতা: রামনবমীতে মুর্শিদাবাদের গোলমালের ঘটনায় প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এনআইএ। তবে রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় লাগবে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানির সময় এ কথা জানাল এনআইএ। যদিও এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মন্তব্য, যত সময় গড়াবে ততই তথ্য প্রমাণ বিকৃতি করার সম্ভাবনা বাড়বে। প্রধান বিচারপতি এদিন বলেন, ‘পুলিশি রিপোর্ট অনুযায়ী বোমা ছোড়ার অভিযোগ রয়েছে। সেরকম হলে তদন্তভার তো এনআইএ-র কাছেই যাওয়া উচিত।’

শুক্রবার মুর্শিদাবাদের গোলমাল সংক্রান্ত ওই মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম স্পষ্ট জানিয়ে দেন, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ঘটনা নিয়ে এমন কোন মন্তব্য করবে না যাতে অশান্তি বাড়তে পারে।’ আগামী ১৩ জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

প্রসঙ্গত, এর আগে এই মামলায় রাজ্যের তরফে জানানো হয়েছিল, ছোটখাটো কয়েকটি গোলমাল ছাড়া তেমন কিছুই হয়নি। সে কথা শুনে বেশ বিরক্ত হয়েছিল কলকাতা হাইকোর্ট। এমনকী বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট পিছিয়ে দিতে বলা হতে পারে, এমন ভাবেও সতর্ক করেছিল আদালত। প্রধান বিচারপতি কড়া ভাষায় বলেছিলেন, ‘যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের কোনও প্রয়োজন নেই।’

Follow Us