AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব আদালতে হাজিরা না দিলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে’, দাড়িভিট মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে দুই যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার ১০ মাস পরও কেন তা কার্যকর হয়নি, এতদিনেও সেই নথি এনআইএ-র হাতে তুলে দেওয়া হল না কেন, তা নিয়ে হাইকোর্টের ক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রদফতরকে।

Calcutta High Court: 'মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব আদালতে হাজিরা না দিলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে', দাড়িভিট মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট
| Edited By: | Updated on: Apr 12, 2024 | 1:22 PM
Share

কলকাতা: আদালতের নির্দেশের পরেও অনলাইনে হাজিরা দেননি, তাই এবার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডিকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে। আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে, এমনটাই বলেছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি বলেন, “অন্য ক্ষেত্রে হলে, আদালত ওয়ারেন্ট অব অ্যারেস্ট ইস্যু করে দিত। তবে এই ক্ষেত্রে আদালত আরও একটা সুযোগ দিতে চায়।” দাড়িভিট মামলায় এমনই নির্দেশ দিয়েছে আদালত।

আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডি-কে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মুখ্যসচিবের ওপর ক্ষোভ প্রকাশ করে বিচারপতি মান্থা বলেন, “চিফ সেক্রেটারি অনলাইনে আসারও প্রয়োজন বোধ করলেন না! হাজিরা থেকে ওঁদের এখনও আদালত অব্যাহতি দেয়নি। এমনকী ওঁরা স্বশরীরে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কোনও আবেদনও করেননি।”

উত্তর দিনাজপুরের দাড়িভিটে শিক্ষকের দাবিতে আন্দোলন চলাকালীন গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার ১০ মাস পরও তা কার্যকর হয়নি। এতদিনেও সেই নথি এনআইএ-র হাতে সিআইডি না তুলে দেয়নি। সেই কারণেই হাইকোর্টের ক্ষোভের মুখে পড়ে রাজ্যের স্বরাষ্ট্রদফতর। সেই মামলাতেই শুক্রবার কড়া নির্দেশ দিলেন বিচারপতি মান্থা।

এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন, “দাড়িভিটে যা হয়েছে, সারা দেশে এমন ঘটনা কমই ঘটেছে। কোনও মিটিং, মিছিল বা আক্রমণ করা হলে গুলি চলতে পারে, তবে ছাত্রদের আন্দোলনের মধ্যে যেভাবে গুলি চালানো হয়েছে, তা নজিরবিহীন। কাউকে গ্রেফতার করা হয়নি। দীর্ঘদিন ধরে চেপে রাখার প্রচেষ্টা চলছে।” বিজেপি নেতার দাবি, ওই ঘটনায় পুলিশ কার্যত কোনও ব্যবস্থাই নেয়নি।

Follow Us