AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, মিলছে না নিয়োগপত্র

নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন ৩৭৪ জন প্রার্থী। এরা প্রত্যেকেই ইন্টারভিউতে উত্তীর্ণ হন, কিন্তু প্রকাশিত প্যানেলে কারোর নাম ছিল না বলেই দাবি জানিয়ে স্যাটে মামলা করা হয়।

কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, মিলছে না নিয়োগপত্র
ফাইল চিত্র।
| Updated on: Jan 28, 2021 | 1:31 AM
Share

কলকাতা: রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগে (Police Recruitment Constable) স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০১৯ সালে হওয়া পরীক্ষার ভিত্তিতে প্রায় আট হাজার প্রার্থীর নিয়োগে বুধবার স্থগিতাদেশ জারি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন ৩৭৪ জন প্রার্থী। এরা প্রত্যেকেই ইন্টারভিউতে উত্তীর্ণ হন, কিন্তু প্রকাশিত প্যানেলে কারোর নাম ছিল না বলেই দাবি জানিয়ে স্যাটে মামলা করা হয়।

সেই সময় স্যাটের রায় আবেদনকারীদের বিরুদ্ধেই গিয়েছিল। যেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অভিযোগকারীরা। সব দেখে-শুনে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, স্যাটকে দ্রুত মামলা শুনে মামলার নিষ্পত্তি করতে হবে। কিন্তু গত ১৮ জানুয়ারি স্যাট জানিয়ে দেয়, এই মুহূর্তে মাত্র একজন আইনজীবী থাকায় এখন মামলা শোনা সম্ভব নয়।

অন্যদিকে বৃহস্পতিবার থেকে সফল পরীক্ষার্থীদের নিয়োগপত্র দেওয়ার কথা ছিল রাজ্যের। একবার নিয়োগ শুরু হয়ে গেলে আবেদনকারীরা আরও কোণঠাসা হতে পারেন। এই আশঙ্কার কথা জানিয়ে মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে অবিলম্বে শুনানির আর্জি জানান।

আরও পড়ুন: দু’দিনের সফরে ফের বাংলায় অমিত শাহ, যাবেন মায়াপুরে

আবেদন মঞ্জুর করে বুধবারই মামলাটি শোনেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, স্যাটের নির্দেশ ছাড়া আপাতত কোনও নিয়োগ হবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত প্রায় আট হাজার সফল প্রার্থীর নিয়োগ বিশ বাঁও জলে।

আরও পড়ুন: চিন্তার কোনও কারণ নেই, স্থিতিশীল সৌরভ, খোঁজ নিলেন শাহ

Follow Us
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?