AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI এর পায়ের বেড়ি খুলে দিল শুভেন্দু-সরকার

CBI Investigation Powers Restored: নতুন সিদ্ধান্তের ফলে ‘দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, ১৯৪৬’ অনুযায়ী সিবিআই (DSPE) পশ্চিমবঙ্গ জুড়ে তদন্ত করার সাধারণ অনুমতি (General Consent) ফিরে পেল। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সংস্থা বা যেকোনো সরকারি-বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে সিবিআই সরাসরি তদন্ত করতে পারবে।

CBI এর পায়ের বেড়ি খুলে দিল শুভেন্দু-সরকার
সিবিআই (প্রতীকী ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 08, 2026 | 3:50 PM
Share

কলকাতা: দীর্ঘ আট বছর পর রাজ্যে স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা ফিরে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০১৮ সালে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে সিবিআই-এর অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা চাপিয়েছিল তৎকালীন সরকার। ফলে যে কোনও তদন্তের জন্য রাজ্যের আগাম অনুমতির প্রয়োজন হত। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল, প্রভাবশালীদের বাঁচাতেই কি ওই পদক্ষেপ করা হয়েছিল? অবশেষে বর্তমান সরকার পূর্ববর্তী সেই বিতর্কিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল।

নতুন সিদ্ধান্তের ফলে ‘দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, ১৯৪৬’ অনুযায়ী সিবিআই (DSPE) পশ্চিমবঙ্গ জুড়ে তদন্ত করার সাধারণ অনুমতি (General Consent) ফিরে পেল। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সংস্থা বা যেকোনো সরকারি-বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে সিবিআই সরাসরি তদন্ত করতে পারবে।

তবে এই নতুন বিজ্ঞপ্তিতে একটি বিশেষ শর্ত বা ‘রক্ষাকবচ’ রাখা হয়েছে। রাজ্য সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন কোনও সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে হলে সিবিআই-কে এখনও রাজ্য সরকারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

প্রশাসনের এই দ্বিমুখী সিদ্ধান্তে একদিকে যেমন রাজ্যে সিবিআই তদন্তের গতি বাড়বে বলে মনে করা হচ্ছে, তেমনই রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে শর্ত বজায় রাখায় নতুন করে আইনি ও রাজনৈতিক কাটাছেঁড়াও শুরু হয়েছে।

Follow Us