AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gyanesh Kumar : কালীঘাটে পৌঁছতেই উঠল গো-ব্যাক স্লোগান, পুজো দিয়ে বেরিয়ে জ্ঞানেশ কুমারের প্রার্থনা, ‘মা সকলের মঙ্গল করুন’

কালীঘাটে পুজো দিয়ে হাসিমুখেই বেরিয়েছেন জ্ঞানেশ কুমার। তিনি বলেন,"প্রত্যেক ভাই-বোনকে আমার নমস্কার। কালী মা সবাইকে যেন ভাল রাখেন।' বিক্ষোভের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। কালীঘাট থেকে নিউটাউনের হোটেলের দিকে রওনা দিয়েছেন ইতিমধ্যেই। সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর। আজ তাঁর বেলুড় মঠেও যাওয়ার কথা রয়েছে।

Gyanesh Kumar : কালীঘাটে পৌঁছতেই উঠল গো-ব্যাক স্লোগান, পুজো দিয়ে বেরিয়ে জ্ঞানেশ কুমারের প্রার্থনা, 'মা সকলের মঙ্গল করুন'
জ্ঞানেশ কুমারImage Credit: x
| Edited By: | Updated on: Mar 09, 2026 | 9:15 AM
Share

কলকাতা : কালীঘাটে পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। এদিন, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের। তার আগে সোমবার সকালেই কালীঘাট মন্দিরে পৌঁছন জ্ঞানেশ কুমার। পুজো দিয়ে বেরিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন তিনি। এদিকে, আজ ফের বিক্ষোভের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনারকে। হাজরায় তাঁকে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগানও।

রবিবার রাতেই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট ১২ জন এসেছেন বঙ্গে। তাঁদের স্বাগত জানাতে রবিবার রাতে বিমানবন্দরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিকে, শহরে পা দিয়েই বিক্ষোভের মুখে পড়তে হয় জ্ঞানেশ কুমারকে। ভিআইপি রোড দিয়ে যাওয়ার সময় কালো পতাকা দেখান সিপিআইএম নেতা-কর্মীরা। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান। সোমবার বৈঠকের আগে তিনি কালীঘাটে পুজো দেবেন বলে আগেই জানা গিয়েছিল। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা মন্দির চত্বর। সেখানেই দেখা যায়, কালীঘাটে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন অনেকে। হাজরাতেও বিক্ষোভ চলছে। বিক্ষোভের মধ্যেই কড়া নিরাপত্তার মধ্যেই মন্দিরে পুজো দিয়েছেন। সঙ্গে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকও।

কালীঘাটে পুজো দিয়ে হাসিমুখেই বেরিয়েছেন জ্ঞানেশ কুমার। তিনি বলেন,“প্রত্যেক ভাই-বোনকে আমার নমস্কার। কালী মা সবাইকে যেন ভাল রাখেন।’ বিক্ষোভের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। কালীঘাট থেকে নিউটাউনের হোটেলের দিকে রওনা দিয়েছেন ইতিমধ্যেই। সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর। আজ তাঁর বেলুড় মঠেও যাওয়ার কথা রয়েছে।

এদিকে বিক্ষোভকারীদের দাবি, তাঁরা সাধারণ নাগরিক। কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের যোগাযোগ নেই। তাঁদের অভিযোগ, এত মানুষের নাম ডিলিট হচ্ছে। আতঙ্কে অনেক মানুষ মারা গিয়েছে। তার দায় কে নেবে? এই দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, আজ দফায় দফায় বৈঠক রয়েছে নির্বাচন কমিশনরের ফুল বেঞ্চের। সকাল দশটায় নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর ১টা১৫ নাগাদ ভোট প্রস্তুতির সুরক্ষা নিয়ে বৈঠক হবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন। তৃণমূলের তরফে প্রতিনিধি দলে থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের রাজ্যসভার প্রার্থী ও প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমার।

Follow Us