CEO: কলকাতা নিয়ে এবার বড় চ্যালেঞ্জ কমিশনের! কী বললেন CEO মনোজ আগরওয়াল

CEO: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কলকাতা নয়, যে কোনও রাজ্যের প্রধান শহরগুলিতেও ভোটের হার বেশ খানিকটা কমই হয়। সেক্ষেত্রে অভিজ্ঞদের একাংশের মতে, মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির একটি অংশের মধ্যে রাজনীতি বা ভোটদান নিয়ে এক ধরণের অনীহা দেখা যায়। ছুটির দিনে ভোট পড়লে অনেকে সেটাকে নিছক অবকাশ হিসেবে ব্যবহার করতে পছন্দ করেন।

CEO: কলকাতা নিয়ে এবার বড় চ্যালেঞ্জ কমিশনের! কী বললেন CEO মনোজ আগরওয়াল
সিইও মনোজ আগরওয়ালImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 27, 2026 | 5:31 PM

কলকাতা: এবছর খাস কলকাতায় ভোটের শতাংশ বাড়ানোই লক্ষ্য কমিশনের। স্পষ্ট করলেন CEO মনোজ আগরওয়াল। তিনি জানান, কমিশনের লক্ষ্য ভোটের শতাংশের হার সারা রাজ্যে বৃদ্ধি করা। সেক্ষেত্রে গ্রাম তো বটেই, কলকাতাই কমিশনের মূল লক্ষ্য। প্রত্যেক ভোটার যাতে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দিতে যান, সে বিষয়টি নিশ্চিত করতে চাইছে কমিশন। সেক্ষেত্রে রাজ্যের প্রত্যেক গ্রামে কমিশনের তরফ থেকে প্রচারেরও ব্যবস্থা করা হয়েছে। CEO-র বক্তব্য, যত লোক ভোট দেবেন, ততই ভাল, ভোটের হার বাড়বে।

তিনি CEO-এটা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন যে, কলকাতায় ভোটের শতাংশ খুব কম। তবে এবারে ভোটের হার বাড়তে পারে বলে তিনি আশাবাদী। তাঁর কথায়, “এবার আশা করব মানুষ যাবেন ভোট দিতে।”  কলকাতায় ভোটের হার যাতে ৮৫ থেকে ৯০ শতাংশ হয়, কমিশন তার ব্যবস্থা করছে বলে তিনি জানান। সেক্ষেত্রে বয়স্ক-অসুস্থ ভোটাররাও যাতে ভোটকেন্দ্র পর্যন্ত সহজে পৌঁছতে পারে, সেক্ষেত্রে অ্যাপ ক্যাব সংস্থাগুলোর সঙ্গেও কথা বলা হচ্ছে বলে CEO জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কলকাতা নয়, যে কোনও রাজ্যের প্রধান শহরগুলিতেও ভোটের হার বেশ খানিকটা কমই হয়। সেক্ষেত্রে অভিজ্ঞদের একাংশের মতে, মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির একটি অংশের মধ্যে রাজনীতি বা ভোটদান নিয়ে এক ধরণের অনীহা দেখা যায়। ছুটির দিনে ভোট পড়লে অনেকে সেটাকে নিছক অবকাশ হিসেবে ব্যবহার করতে পছন্দ করেন।

কলকাতার বহু ভোটার কর্মসূত্রে শহরের বাইরে বা ভিন রাজ্যে থাকেন। ভোটের সময় সবার পক্ষে বাড়ি ফিরে এসে ভোট দেওয়া সম্ভব হয় না। আবার অনেকে কলকাতায় ভাড়া থাকলেও তাদের স্থায়ী ঠিকানা বা ভোটার কার্ড গ্রামের বাড়িতে থেকে যায়, ফলে শহরে তাদের নাম থাকে না। অনেক ক্ষেত্রে ভোটারদের একটি অংশ মনে করেন যে নির্বাচনের ফলাফল আগে থেকেই নিশ্চিত, তাই তাদের একটি ভোটে বিশেষ পরিবর্তন হবে না। এছাড়া, বিক্ষিপ্ত অশান্তির খবর বা বুথের পরিবেশ নিয়ে উদ্বেগের কারণেও কিছু মানুষ ঘর থেকে বের হতে দ্বিধাবোধ করেন। এবার ভোটার তালিকা সংশোধনের পর কলকাতায় ভোটের শতাংশ হার বাড়ানো কমিশনের কাছে চ্যালেঞ্জের।

Follow Us