AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: সেমিনার রুমে তিলোত্তমার সঙ্গে কিছু ঘটেইনি? CBI-কে বিস্ফোরক রিপোর্ট দিল কেন্দ্রীয় ফরেন্সিক দল

RG Kar: সূত্রের খবর, গত ১৪ই অগস্ট দিল্লি থেকে আসেন CFSL-এর বিশেষজ্ঞরা। তাঁরা পৌঁছন চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে। ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষা করেছিলেন তাঁরা। করিডর থেকে শুরু করে লিফট, করিডোর সমস্ত জায়গাগুলি তিন ঘণ্টা চল্লিশ মিনিট ধরে পরীক্ষা করেন তাঁরা।

RG Kar: সেমিনার রুমে তিলোত্তমার সঙ্গে কিছু ঘটেইনি? CBI-কে বিস্ফোরক রিপোর্ট দিল কেন্দ্রীয় ফরেন্সিক দল
CBI-কে বিস্ফোরক রিপোর্ট দিল CFSLImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 23, 2024 | 8:00 PM
Share

কলকাতা: আরজি কর কাণ্ডে মোড় ঘোরানো তথ্য। সেমিনার হল অর্থাৎ যেখান থেকে দেহ উদ্ধার হয়েছিল তিলোত্তমার সেটি কি আদৌ ঘটনাস্থল? নাকি অন্য কোনও জায়গায় খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল? কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির বিস্ফোরক সেই রিপোর্ট টিভি ৯ বাংলার হাতে। তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তির চিহ্ন বা প্রয়োজনীয় প্রমাণ তথাকথিত সেমিনার রুমের ঘটনাস্থলে মেলেনি উল্লেখ সিএফএসএল (CFSL)-এর রিপোর্টে। তবে আদৌ সেমিনার রুমে কোনও ঘটনাই ঘটেনি?

সূত্রের খবর, গত ১৪ই অগস্ট দিল্লি থেকে আসেন CFSL-এর বিশেষজ্ঞরা। তাঁরা পৌঁছন চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে। ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষা করেছিলেন তাঁরা। করিডর থেকে শুরু করে লিফট, করিডোর সমস্ত জায়গাগুলি তিন ঘণ্টা চল্লিশ মিনিট ধরে পরীক্ষা করেন তাঁরা। বিশেষজ্ঞদের একটাই উদ্দেশ্য ছিল এই ঘটনা কীভাবে ঘটেছে তার কোনও সূত্র পাওয়া যায় কি না।

সিবিআই-কে দেওয়া রিপোর্টে সিএফএসএল জানিয়েছে, সেমিনার রুমে ধস্তাধস্তির কোনও চিহ্ন মেলেনি। শুধুমাত্র ম্যাট্রেসে মাথা এবং পেটের নিচের জায়গায় রক্তের দাগ মিলেছে। যা থেকে স্পষ্ট নির্য়াতিতার দেহ কোনও জায়গা থেকে নিয়ে এসে ম্যাটট্রেসে শোয়ানো হয়। যার ফলে নির্দিষ্ট ওই জায়গা দু’টিতে ওই রক্তের দাগ মিলেছে। ফরেন্সিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত বলেন, “যেখানে মৃতদেহ ছিল বলা হয়েছে আর ম্যাটট্রেসে যে সমস্ত দাগ-চিহ্ন দেখা গিয়েছে, এই দুটির সঙ্গে ময়না তদন্তের রিপোর্টে যে সমস্ত আঘাত দেখা গিয়েছে তার সঙ্গে সামঞ্জস্য নেই। তাই সন্দেহ হচ্ছে এটাই কি সিন অফ ক্রাইম?”

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা