AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Allowance: পুজোর আগে ফের বাড়ল ভাতা, ছাত্রীদের জন্যও বড় ঘোষণা শুভেন্দুর

CM Suvendu Adhikari: প্রথম বর্ষে যে সকল ছাত্রীরা ভর্তি হলেন, চলতি শিক্ষা বর্ষ থেকেই টাকা পাবেন। প্রথম বছর দেওয়া হবে ১৭ হাজার পরের বছর ১৬ হাজার টাকা করে পাবে। শুধুমাত্র অবিবাহিতরাই এই টাকা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

Suvendu on Allowance: পুজোর আগে ফের বাড়ল ভাতা, ছাত্রীদের জন্যও বড় ঘোষণা শুভেন্দুর
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Updated on: Oct 05, 2026 | 4:03 PM
Share

কলকাতা: নবান্ন (Nabanna) থেকে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তফশিলি জাতি ও উপজাতির যে সকল পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের জন্য বরাদ্দ টাকা অনেকটা বাড়ানো হল রাজ্য সরকারের তরফে। অক্টোবর থেকে বাড়ানো হল ভাতা। আগে ১৮০০ দেওয়া হত। বরাদ্দ বাড়িয়ে এবার থেকে ৩, ৩০০ টাকা দেওয়া হবে। একই সঙ্গে জানানো হয়েছে, ‘ভগিনী নিবেদিতা স্কিম’ অ্যাপ্রুভ হয়েছে। প্রথম বর্ষে যে সকল ছাত্রীরা ভর্তি হলেন, চলতি শিক্ষা বর্ষ থেকেই টাকা পাবেন। প্রথম বছর দেওয়া হবে ১৭ হাজার পরের বছর ১৬ হাজার টাকা করে পাবে। শুধুমাত্র অবিবাহিতরাই এই টাকা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ভাতা বাড়ানো হয়েছে কর্মবন্ধু প্রকল্পে। শুভেন্দু বলেন, “কর্ম বন্ধু প্রকল্পে মাত্র ৫ হাজার থেকে বাড়িয়ে ৮ হাজার করেছি।”

রাজ্যে ক্ষমতায় আসার পরই নিয়োগ হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তেমনই আজ সেই একই বিষয় মনে করেন তিনি। সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ হবে ফের আশ্বাস দেন তিনি। এখানেই শেষ নয়, পর্যটনের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “ট্যুরিজমের ক্ষেত্রে ভালো হবে। হাসিমারাতে আরও ২ টি ব্যাগ ছাড়া হবে।” এছাড়া পুজোর পর শিল্প-নীতি নিয়েও আলোচনা করেছেন। জানিয়েছেন, ২৮ তারিখ রিলায়েন্সের ক্যাম্পা কোলা কারখানাতে পুজো হবে।

Follow Us