AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chorbagan Sarbojonin: বিহার থেকে ঠাকুর দেখতে এসে আর ফেরা হল না! চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ বছরের ছেলে ও বাবার, বেঁচে ফিরলেন মা

Bihar Father Son Death: বিহারের মুজাফফরপুরের বাসিন্দা অভিষেক কুমার শ্রীবাস্তব। স্ত্রী নীলু শ্রীবাস্তব ও সাত বছরের ছেলে আয়ান্সকে নিয়ে কলকাতায় দুর্গাপুজো দেখতে এসেছিলেন তিনি। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন তাঁরা। উদ্দেশ্য ছিল কলকাতার বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপগুলি ঘুরে দেখা।

Chorbagan Sarbojonin: বিহার থেকে ঠাকুর দেখতে এসে আর ফেরা হল না! চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ বছরের ছেলে ও বাবার, বেঁচে ফিরলেন মা
বেঁচে ফিরলেন মাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 18, 2026 | 12:35 PM
Share

কলকাতা: কলকাতার দুর্গাপুজো (Durga Puja 2026) দেখার ইচ্ছা ছিল অনেকদিনের। তাই, এবার সাত বছরের ছেলেকে নিয়ে সেই বিহার থেকে কলকাতায় এসেছিলেন দম্পতি। কিন্তু কে জানত, সেই আনন্দই মুহূর্তে পরিণত হবে ভয়াবহ দুঃস্বপ্নে। চোরবাগান সর্বজনীনের (Chorabagan Durga Puja) মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল সাত বছরের শিশু আয়ান্স কুমার শ্রীবাস্তব ও তার বাবা অভিষেক কুমার শ্রীবাস্তবের (৩৮)। ঘটনায় আহত হন শিশুটির মাও নীলু শ্রীবাস্তবও। সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন। কিন্তু, একসঙ্গে তিনজনের আর ফেরা হল না।

বিহার থেকে এসেছিলেন বাবা-মা-ছেলে

বিহারের মুজাফফরপুরের বাসিন্দা অভিষেক কুমার শ্রীবাস্তব। স্ত্রী নীলু শ্রীবাস্তব ও সাত বছরের ছেলে আয়ান্সকে নিয়ে কলকাতায় দুর্গাপুজো দেখতে এসেছিলেন তিনি। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন তাঁরা। উদ্দেশ্য ছিল কলকাতার বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপগুলি ঘুরে দেখা।

সেই মতোই পরিবারের সদস্যদের নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অভিষেক। কিন্তু চোরবাগানের মণ্ডপে পৌঁছতেই ঘটে যায় ভয়াবহ বিপর্যয়। ভিড়ের চাপে পদপিষ্ট হন পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ বদলে যায় আতঙ্কে।

 বাবা-ছেলের মৃত্যু

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাত বছরের আয়ান্স ও তার মাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকরা ছোট্ট আয়ান্সকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, শিশুটির বাবা অভিষেক কুমার শ্রীবাস্তবকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।

স্বামী-সন্তানকে হারিয়ে একা মা

চোরবাগানের দুর্ঘটনায় আহত হয়েছিলেন আয়ান্সের মা নীলু শ্রীবাস্তবও। তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গিয়েছে। কিন্তু এক দুর্ঘটনাতেই স্বামী ও সন্তানকে হারালেন তিনি।

জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁদের আত্মীয় তথা পানিহাটির বাসিন্দা রাজেশ কুমার শ্রীবাস্তবও। বর্তমানে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Follow Us