AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari News: আমি মুখ্যমন্ত্রী হওয়ায় জামাতিদের চিড়বিড়ানি বেশি হচ্ছে: শুভেন্দু

এর আগে শুধু অনুপ্রবেশকারী নয়, পুলিশের উপর হামলা নিয়েও আজ বার্তা দিয়েছেন শুভেন্দু। রবিবার পার্ক-সার্কাসে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। তখনই শুভেন্দু বলেন, "পাথর ছোড়া শ্রীনগরেও বন্ধ হয়েছে। কলকাতাতেও বন্ধ হওয়া দরকার। যদি মনে করেন, আগের সরকার আছে, আগের মতো পুলিশ ফোর্সকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে ভুল করছেন।গুণ্ডামি, অসামাজিক কাজকর্মে অনুমতি দেব না।"

Suvendu Adhikari News: আমি মুখ্যমন্ত্রী হওয়ায় জামাতিদের চিড়বিড়ানি বেশি হচ্ছে: শুভেন্দু
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 18, 2026 | 11:03 PM
Share

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশ ছিল অন্যতম বড় ইস্যু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) যতদিন কলকাতায় এসেছেন, ততবার তিনটে ‘ডি’-র উল্লেখ করেছিলেন। একটি হল ডিটেক্ট-ডিলিট ও অন্যটি হল ডিপোর্ট। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখেও উঠে এল ‘D’ এর প্রসঙ্গ। প্রথমে ভোটার তালিকায় ডিটেক্ট হয়েছে অর্থাৎ চিহ্নিতকরণ করা হয়েছে। তারপর ডিলিট হয়েছে। এবার ডিপোর্টের সময় হয়েছে অর্থাৎ ফেরত পাঠানোর কথা। ঠিক এই ভাবেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বার্তা শুভেন্দুর।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “অভারতীয়দের দরজা দেখিয়ে দাও। যে রাস্তা দিয়ে এখানে এসেছিলেন, সেই রাস্তা দিয়েই ফিরে যাও আবার। যাও বাংলাদেশ। এখানকার তৃণমূল-সিপিএম-কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি বেশি হয়ে গেছে। আরে ভাই আমি ভয় পাওয়ার মানুষ নই, মাথা ঝোঁকানোর মানুষ নই। ভয় পাওয়ানোর কাজ করানোর কোনও প্রয়োজন নেই। বিজেপি যা বলেছে, সেটা পুরো করার কাজ বিজেপির মুখ্যমন্ত্রী করবে…করবে…করবে। দেশ প্রথমে।”

এর আগে শুধু অনুপ্রবেশকারী নয়, পুলিশের উপর হামলা নিয়েও আজ বার্তা দিয়েছেন শুভেন্দু। রবিবার পার্ক-সার্কাসে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। তখনই শুভেন্দু বলেন, “পাথর ছোড়া শ্রীনগরেও বন্ধ হয়েছে। কলকাতাতেও বন্ধ হওয়া দরকার। যদি মনে করেন, আগের সরকার আছে, আগের মতো পুলিশ ফোর্সকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে ভুল করছেন।গুণ্ডামি, অসামাজিক কাজকর্মে অনুমতি দেব না। পুলিশমন্ত্রী হিসেবে বলে গেলাম, পুলিশের গায়ে হাত পড়লে সরকার আইন প্রয়োগ করবে। যতদূর যেতে হয় হবে। শুধু গ্রেফতারি, নয় শাস্তি দেওয়া পর্যন্ত মনিটরিং করবে সরকার।”

Follow Us