Suvendu on RG Kar Case: বড় কাজটা করে দিলেন শুভেন্দু, RG Kar মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
Kolkata: উল্লেখ্য, আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের সূত্র ধরেই উঠে এসেছিল আর্থিক দুর্নীতির অভিযোগও। দু’টি মামলায় সমান্তরালে তদন্ত চালিয়েছে সিবিআই। এরপর ইডি তদন্তে জানতে পারে, সন্দীপ ঘোষের সময়কালে বিভিন্ন টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে। পাশাপাশি হাসপাতালের ভিতরে বেআইনি পার্কিং, নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে।

আরজি করে চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত ঠিক মতো হয়নি বলে দাবি। এমনকী, তদন্তের জন্য ইডিকেও অনুমতি দেয়নি মমতার সরকার বলে দাবি। অবশেষে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় এজেন্সিকে সেই তদন্ত করার ছাড়পত্র দিয়েছেন। ফলে এবার আর ইডির কোনও বাধা থাকল না সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালিয়ে নিয়ে যেতে।
এখানে উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারিও বিচার ভবনে আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলার শুনানিতে চার্জশিট পেশ করে ইডি জানিয়েছিল পরবর্তী বিচারপ্রক্রিয়া শুরু করা যাচ্ছে না শুধুমাত্র অনুমতি না মেলার কারণে। তৎকালীন সরকারের স্বাস্থ্য দফতর সেই অনুমোদন দেয়নি। সূত্রের খবর, চার্জশিটে নাম ছিল সন্দীপ সহ আরও একাধিকের।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের সূত্র ধরেই উঠে এসেছিল আর্থিক দুর্নীতির অভিযোগও। দু’টি মামলায় সমান্তরালে তদন্ত চালিয়েছে সিবিআই। এরপর ইডি তদন্তে জানতে পারে, সন্দীপ ঘোষের সময়কালে বিভিন্ন টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে। পাশাপাশি হাসপাতালের ভিতরে বেআইনি পার্কিং, নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। তখনই নাম উঠে আসে বিপ্লব সিং ও সুমন হাজরার। তাঁদেরও নিয়ম বহির্ভূতভাবে সন্দীপ ঘোষ টেন্ডার পাইয়ে দিতেন বলে অভিযোগ।
