Suvendu Adhikari on Anubrata: শুভেন্দুর এই কথায় এবার চাপে পড়লেন কেষ্ট
Kolkata: তবে, এবার পদক্ষেপের কথা বললেন শুভেন্দুর সরকার। বস্তুত, পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন এবার থেকে আর পুলিশের উপর অত্যাচার হলে তিনি চুপ থাকবেন না। সেই প্রমাণই আরও একবার দিলেন শুভেন্দু।

কলকাতা: বোলপুর থানার আইসি (IC) লিটন হালদারকে (Litan Haldar) ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। হুমকির পাশাপাশি পুলিশের পরিবারের মা-স্ত্রীকে নোংরা-কদর্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার অডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই সময় তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee) ও তার পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। সেই ঘটনা নিয়ে বুধবার বিধানসভায় ফের একবার সরব হন জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার। আর তখনই মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস ওই পুলিশ আধিকারিক যদি FIR করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
এ দিন, পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছিল বিধানসভার অন্দরে। সেই সময় পূর্বতন সরকার পুলিশকে কীভাবে ব্যবহার করেছে তা নিয়ে আলোচনা হয়। একাধিক উদাহরণ দেন বিধায়ক রাজেশ। তখনই নাম না করে অনুব্রতর প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “বোলপুর থানার তৎকালীন আইসিকে বীরভূমের বড় নেতা অকথ্য ভাষায় ওঁর স্ত্রীকে গালিগালাজ করেছে। ডিজিকেও ফোনে নিয়ে ধমক দিয়েছেন। কেন এই অফিসারকে বসানো হচ্ছে, কেন ওই অফিসার বসানো হয়েছে? যে ভাষা ব্যবহার হয়েছে…।” রাজেশ যখন বলছিলেন, সেই সময় চুপ করে শুনছিলেন শুভেন্দু অধিকারী। মাঝ-পথে তাঁকে থামিয়ে দিয়ে বলেন, “ওঁর সঙ্গে কথা বলুন। যদি রাজি থাকেন FIR করতে বলুন। আমরা অ্যাকশন নেব।”
গত ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। হুমকির পাশাপাশি পুলিশের পরিবারের মা-স্ত্রীকে নোংরা-কদর্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার অডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তীব্র নিন্দা করে বিরোধী দলগুলি। এমনকী, নিজের দলের অন্দরেও প্রশ্নের মুখ পড়েন কেষ্ট মণ্ডল। তারপর দেখা যায় ওই পুলিশ আধিকারিককেই অন্যত্র সরিয়ে দেওয়া হয়। তবে, এবার পদক্ষেপের কথা বললেন শুভেন্দুর সরকার। বস্তুত, পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন এবার থেকে আর পুলিশের উপর অত্যাচার হলে তিনি চুপ থাকবেন না। সেই প্রমাণই আরও একবার দিলেন শুভেন্দু।
