AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter in Bengal: ঠক্-ঠক্-ঠক্, ২৫ ডিসেম্বর থেকেই সব রেকর্ড ভেঙে ফেলবে শীত?

Weather Update: আবহাওয়া দফতর বলছে ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত ধীরে ধীরে সব জেলাতেই নামবে পারদ। বর্ষ শেষের বাকি দিনগুলিতে একই রকম থাকবে আবহাওয়া। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। এরইমধ্যে পাশাপাশি কুয়াশার দাপট চলছে সর্বত্রই। ঘন কুয়াশার জেরে বন্ধ কাটোয়া- বল্লভপাড়া ফেরিঘাট।

Winter in Bengal: ঠক্-ঠক্-ঠক্, ২৫ ডিসেম্বর থেকেই সব রেকর্ড ভেঙে ফেলবে শীত?
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Dec 24, 2025 | 11:29 AM
Share

কলকাতা: অবশেষে জমিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। আবহাওয়া দফতর বলছে বড়দিন থেকেই বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী ২ দিনে ২ ডিগ্রি তাপমাত্রা কমার আশা। সপ্তাহান্তে ৮ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। উত্তরবঙ্গে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে পারদ। অন্যদিকে শুক্রবার শুধু কলকাতাতেই ১৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে কলকাতার এই তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।  

এদিনই ইতিমধ্যেই ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। আবহাওয়া দফতর বলছে আগামী কয়েকদিন সেখানে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া দফতর বলছে ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত ধীরে ধীরে সব জেলাতেই নামবে পারদ। বর্ষ শেষের বাকি দিনগুলিতে একই রকম থাকবে আবহাওয়া। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। এরইমধ্যে পাশাপাশি কুয়াশার দাপট চলছে সর্বত্রই। ঘন কুয়াশার জেরে বন্ধ কাটোয়া- বল্লভপাড়া ফেরিঘাট। এদিন ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে কাটোয়া।  দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে  কাটোয়া-বল্লভপাড়া,ফেরিঘাট। অন্যদিকে কুয়াশার দাপট চলছে উত্তরবঙ্গেও। গোটা ডুয়ার্স জুড়ে ঘন কুয়াশার দাপট। সকাল ৯ টার পরেও রাস্তায় লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে সমস্ত গাড়িকে।

দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী কয়েকদিন। পার্বত্য এলাকা এবং উপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!