EC: যাদের নামে জামিন অযোগ্য ধারা, তাদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারির নির্দেশ কমিশনের, সর্ব স্তরের পুলিশকে আরও একগুচ্ছ অর্ডার

Election Commission: SDPO-দের নিশ্চিত করতে হবে সব জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকর হয়েছে কিনা। অবিলম্বে পলাতক অপরাধীদের তালিকা তৈরি করতে হবে। তালিকা তৈরি করতে হবে ঘোষিত অপরাধীদের। তাঁদের গ্রেফতার করার জন্য বিশেষ অভিযান চালাতে হবে প্রয়োজনে লুক আউট নোটিস জারি করতে হবে পুলিশকে।

EC: যাদের নামে জামিন অযোগ্য ধারা, তাদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারির নির্দেশ কমিশনের, সর্ব স্তরের পুলিশকে আরও একগুচ্ছ অর্ডার
নির্বাচন কমিশনের নির্দেশ রাজ্য পুলিশকে Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 27, 2026 | 10:57 PM

কলকাতা: ভোটের মুখে রাজ্য পুলিশের শীর্ষকর্তা থেকে নিচু স্তরের কর্মীদের একগুচ্ছ নির্দেশ দিল কমিশন। জামিনঅযোগ্য পরোয়ানা কার্যকর করা নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, গত নির্বাচনের সময় যে সব অপরাধমূলক মামলা হয়েছিল সেগুলির তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। চার্জশিট বা ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে এসডিপিও-দেরও। পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে কমিশন।

SDPO-দের নিশ্চিত করতে হবে সব জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকর হয়েছে কিনা। অবিলম্বে পলাতক অপরাধীদের তালিকা তৈরি করতে হবে। তালিকা তৈরি করতে হবে ঘোষিত অপরাধীদের।
তাঁদের গ্রেফতার করার জন্য বিশেষ অভিযান চালাতে হবে প্রয়োজনে লুক আউট নোটিস জারি করতে হবে পুলিশকে। এসডিপিও-দের নিজের কর্মক্ষেত্রের পাশের মহকুমা ও জেলার পুলিশ-প্রশাসনের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে।

ওসি-দের নির্দেশ দেওয়া হয়েছে,  এসএইচও-দের মাধ্যমে সব বিধানসভা কেন্দ্রে অশান্তিপ্রবণ এলাকা চিহ্নিত করতে হবে। এলাকায় যারা আগে কোনও বড় ধরনের অশান্তির সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে।

কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ভোটের সময় রাজ্যের সকল সরকারি কর্মচারী কমিশনের অধীনেই কাজ করেন। তাই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে কমিশন।

Follow Us