AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নবান্নের দিকে থাকবে না জানালা, ছাদে উঠবে ১০ ফুটের দেওয়াল! শর্ত শুনেই হাইকোর্ট বলল…

পাঁচ তলা বাড়ি করতে চেয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তি। নিয়ম মেনে প্ল্যান জমা দিয়েছিলেন তিনি। এরপরই তাঁকে মোট ১৭টি শর্তের কথা জানানো হয়। তার মধ্যে বলা হয়, নবান্নের অদূরে বাড়ি তৈরি করলে নবান্নের দিকে মুখ করে কোনও জানালা রাখা যাবে না।

নবান্নের দিকে থাকবে না জানালা, ছাদে উঠবে ১০ ফুটের দেওয়াল! শর্ত শুনেই হাইকোর্ট বলল...
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 12, 2026 | 12:55 PM
Share

কলকাতা: হাই সিকিউরিটি জোন, তাই নবান্নের সামনে বাড়ি তৈরি করতে গেলে কিছু শর্ত মানতে হবে। পুলিশের তরফে এমনটাই বলা হয়েছিল এক ব্যক্তিকে। আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি। আজ, বুধবার সেই মামলায় একাধিক শর্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নবান্নের সুরক্ষার স্বার্থে এও বলা হয়েছিল যে, সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে কারা-কারা থাকবেন, সেই সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে হবে। তবে কোর্ট সেই বিষয়টিকেও সমর্থন করেনি।

পাঁচ তলা বাড়ি করতে চেয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তি। নিয়ম মেনে প্ল্যান জমা দিয়েছিলেন তিনি। এরপরই তাঁকে মোট ১৭টি শর্তের কথা জানানো হয়। তার মধ্যে বলা হয়, নবান্নের অদূরে বাড়ি তৈরি করলে নবান্নের দিকে মুখ করে কোনও জানালা রাখা যাবে না। বাড়ির ছাদে ১০ ফুটের দেওয়াল তৈরি করে দিতে হবে, যাতে বাইরের কিছু দেখা না যায়। খোলা বারান্দাও না রাখার কথা বলা হয়। এছাড়া পুলিশের নির্দেশ ছিল, ওই বাড়িতে কারা থাকবেন, তাঁদের প্রত্যেকের তথ্য যাচাই করা হবে। ওই শর্ত নিয়েই মামলা হয় হাইকোর্টে।

আজ, বুধবার হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে মামলার শুনানি ছিল। আদালত সব বক্তব্য শোনার পর পুলিশের তিনটি নির্দেশ খারিজ করে দিয়েছে। আইন মেনে তবেই শর্ত দিতে হবে বলে জানিয়েছে আদালত। জানালা, ছাদে ১০ ফুটের দেওয়াল ও বাড়ির বাসিন্দাদের তথ্য যাচাই– এই তিন শর্ত খারিজ করে দেওয়া হয়েছে। বাড়ির বাসিন্দাদের তথ্য এভাবে নিলে গোপনীয়তা রক্ষা হবে না বলে উল্লেখ করেছে আদালত।

ওই বাড়ির জন্য নতুন করে প্ল্যান জমা দেওয়ার কথা বলা হয়েছে আদালতের তরফে। ১২ সপ্তাহের মধ্যে হাওড়া পুরসভায় জমা দিতে হবে সেই প্ল্যান।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?