AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: সেলিমের একেবারে ডান পাশে, বৈঠক করলেন CEC-র সঙ্গে! মাত্র কয়েক মাসের মধ্যেই উত্থান! কে এই আফরিন বেগম

CPIM: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার দক্ষ সংগঠক প্রতীক উর রহমানের তৃণমূল-যোগে 'সন্তানহারা' হয়েছেন সেলিম। তবে এটাকে সিপিএম নৈতিক জয় হিসাবেই দেখেছে। কারণ প্রতীক-উরের তৃণমূলে যোগদানের পর সাংবাদিক বৈঠকে সেলিম স্পষ্ট করে বলেছেন, সিপিএম 'অরগানিক লিডারশিপ' তত্ত্বে বিশ্বাসী।

CPIM: সেলিমের একেবারে ডান পাশে, বৈঠক করলেন CEC-র সঙ্গে! মাত্র কয়েক মাসের মধ্যেই উত্থান! কে এই আফরিন বেগম
কে এই আফরিন বেগম? Image Credit: TV9 Bangla
| Updated on: Mar 09, 2026 | 6:17 PM
Share

কলকাতা: আজ, সোমবার CEC জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর সঙ্গেই ছিলেন আফরিন বেগম ও লোকসভার প্রাক্তন সদস্য তথা বর্ষীয়ান সিপিএম নেতা শমীক লাহিড়ী। জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠকও করেন তিনি। সেখানে আফরিনের পরিচয় দেন সেলিম। পাশাপাশি এও উল্লেখ করেন, নতুন ভোটারদের তালিকার নাম তোলার বিষয়টি জ্ঞানেশ কুমারের সামনে উত্থাপন করেছেন আফরিন বেগমই। কিন্তু প্রশ্ন কে এই আফরিন?

আফরিন বেগম মূলত কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা অঞ্চলের সঙ্গে বেশি যুক্ত বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সিপিএমের রাজ্য কমিটির কাজকর্মের সঙ্গে যুক্ত আফরিন বেগমের রাজনৈতিক উত্থান মূলত বামপন্থী গণআন্দোলনের সঙ্গে যুক্ত থাকার মধ্যে দিয়েই। 

আফরিন বেগম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক। সূত্রের খবর, ২০২৫ সালেই সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে নতুন রাজ্য কমিটি গঠনের সময় আফরিন কাজকর্মের সঙ্গে যুক্ত হন। সিপিআইএম ‘We Are Hiring’ বলে যে বিজ্ঞাপন দিয়েছিল, তার মধ্যে দিয়েই সিপিএমের কাজকর্মের সঙ্গে যুক্ত হন। সাধারণত রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয় এমন কর্মীদের, যারা দীর্ঘদিন সংগঠনে সক্রিয়। কোনও বিশেষ ক্ষেত্র (যেমন শ্রমিক, ছাত্র, আইনজীবী, শিক্ষক) থেকে উঠে আসেন।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার দক্ষ সংগঠক প্রতীক উর রহমানের তৃণমূল-যোগে ‘সন্তানহারা’ হয়েছেন সেলিম। তবে এটাকে সিপিএম নৈতিক জয় হিসাবেই দেখেছে। কারণ প্রতীক-উরের তৃণমূলে যোগদানের পর সাংবাদিক বৈঠকে সেলিম স্পষ্ট করে বলেছেন, সিপিএম ‘অরগানিক লিডারশিপ’ তত্ত্বে বিশ্বাসী। তিনি বলেন, “নতুন প্রজন্মের কোন নেতা বিজেপি-তৃণমূলের কাছে নেই। যা আছে ভাড়া করা। একমাত্র সিপিএম এটা গর্ব করে বলতে পারে, অরগানিক লিডারশিপ! আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম তৈরি করি, সর্বস্ব ত্যাগ করে লড়াই করে।” সেক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, এইভাবেই আফরিনের মতো আরও নতুন মুখকে সামনে আনতে পারে সিপিএম।

Follow Us