Lok Sabha Election 2024: ময়দানে আজ খোদ বিমান বসু, পা মেলাবেন কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের মিছিলে

CPIM: প্রসঙ্গত, বাম-কংগ্রেসের সমঝোতার জট কিন্তু এখনও খোলেনি। উত্তরবঙ্গে ইতিমধ্যেই অনৈক্যের চেহারা চোখে পড়েছে। কিন্তু কলকাতা উত্তরের ছবিটা আবার ভিন্ন। শুক্রবারই দেখা গিয়েছে, প্রদীপ ভট্টাচার্যের নির্বাচনী কার্যালয় উদ্বোধনে সিপিএম নেতৃত্ব ও কংগ্রেস নেতৃত্ব একসঙ্গে উপস্থিত ছিলেন।

Lok Sabha Election 2024: ময়দানে আজ খোদ বিমান বসু, পা মেলাবেন কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের মিছিলে
বিমান বসু আজ নামবেন পথেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 30, 2024 | 1:47 PM

কলকাতা: উত্তর কলকাতা থেকে কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রদীপ ভট্টাচার্য। শনিবার তাঁরই প্রচারে থাকার কথা বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসুর। বেলেঘাটা গান্ধী ভবন থেকে নির্বাচনী প্রচার করবেন প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেসের সেই মিছিলেই হাঁটবে সিপিএম।

প্রসঙ্গত, বাম-কংগ্রেসের সমঝোতার জট কিন্তু এখনও খোলেনি। উত্তরবঙ্গে ইতিমধ্যেই অনৈক্যের চেহারা চোখে পড়েছে। কিন্তু কলকাতা উত্তরের ছবিটা আবার ভিন্ন। শুক্রবারই দেখা গিয়েছে, প্রদীপ ভট্টাচার্যের নির্বাচনী কার্যালয় উদ্বোধনে সিপিএম নেতৃত্ব ও কংগ্রেস নেতৃত্ব একসঙ্গে উপস্থিত ছিলেন। আর কার্যলয় উদ্বোধনের পরের দিনই খোদ বিমান বসু পথে নেমে প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে ভোট চাইবেন সাধারণ মানুষের কাছ থেকে।

এর থেকেই বোঝা যাচ্ছে উত্তর কলকাতার আসনে যখন জোটের চেহারা তাঁরা দেখাচ্ছেন, তখন উত্তরবঙ্গে ছায়া যাতে এই কলকাতাতে না পড়ে তাই জোটের চেহারাকে তুলে ধরার জন্যই এই ভাবনা রয়েছেন বলে খবর। আজ বিকেল তিনটে নাগাদ এই মিছিল হওয়ার কথা রয়েছে।

Follow Us