AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manik Sarkar: বাম কংগ্রেসের সমঝোতায় মানুষ আস্থা রাখতে পারেনি: মানিক

Manik Sarkar: মানিক সরকার বলেন, "ভোট হয়। এবারের নির্বাচনের মূল উদ্দেশ্য বিজেপিকে হারাতে হবে। কিন্তু জনগণ বাম ও কংগ্রেসের মধ্যে যে সমঝোতা হয়েছে তার উপর আস্থা রাখতে পারেনি। বামপন্থীদের আত্মবিশ্লেষণ করতে হবে।"

Manik Sarkar: বাম কংগ্রেসের সমঝোতায় মানুষ আস্থা রাখতে পারেনি: মানিক
মানিক সরকার Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 10, 2024 | 11:14 PM
Share

কলকাতা: ‘বামেরা শূন্য’। এই আলোচনা নতুন নয়। সদ্য ঘটে যাওয়া লোকসভা নির্বাচনেও খাতা খুলতে পারেনি তারা। পারাজিত হয়েছেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের মতো তাবড় সিপিএম নেতাদের। কংগ্রেসের সঙ্গে জোট করেও যে আসন দখল করা যাচ্ছে না তা আরও একবার প্রমাণিত হয়েছে ২০২৪-এর নির্বাচনে। এবার এই ইস্যুতে মুখ খুললেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার পাঁচবারের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বঙ্গে মানুষ বাম-কংগ্রেস জোটকে ভালভাবে গ্রহণ করছে না তা আরও একবার বললেন তিনি।

মানিক সরকার বলেন, “ভোট হয়। এবারের নির্বাচনের মূল উদ্দেশ্য বিজেপিকে হারাতে হবে। কিন্তু জনগণ বাম ও কংগ্রেসের মধ্যে যে সমঝোতা হয়েছে তার উপর আস্থা রাখতে পারেনি। বামপন্থীদের আত্মবিশ্লেষণ করতে হবে। বিজেপির বিরুদ্ধে যেতে গিয়ে তৃণমূলকে সমর্থন করছে। অর্ন্ততদন্ত করতে হবে। মানুষের থেকে শিক্ষা নিতে হবে। সারা দেশে বামপন্থীদের ফলাফল ভাল হয়নি। বিধানসভায় নেই তো কী হয়েছে। কিন্তু মানুষের সঙ্গে লড়াই করছে বামপন্থীরা। সংগঠন দুর্বল হয়েছে।”

প্রসঙ্গত, তবে কংগ্রেসের সঙ্গে জোট ভালভাবে মেনে না নেওয়ার কথা বললেও ইন্ডিয়া জোটের শরিক হওয়ার জন্য সদ্য সমাপ্ত লোকসভা ভোটে কংগ্রেসের প্রার্থী আশিস কুমারকে ভোট দিয়েছেন মানিক। যদিও, সেই নিয়ে কোনও সমস্যা ছিল না বলেই জানিয়েছিলেন তিনি। বলেছিলেন,গণতন্ত্রের স্বার্থেই তাঁর এই ভোট।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন