AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Satarup Ghosh on Bikash: ‘বিকাশদা এই মামলা হেরে যাক’, মনে-প্রাণে শতরূপের আকুতি

Bikash ranjan bhattacharya: সব্যসাচী দত্তের হয়ে মামলা করেছি। ওরা রাজনৈতিক ভাবে জামা পালটাতে পারে, কিন্তু আমার যে পেশাগত আদর্শ হল, যে আসবেন, তাদের সঙ্গে যদি দর্শনগত ভাবে বিরোধ না হয়, তাহলে আমি মামলা লড়ব।"

Satarup Ghosh on Bikash: 'বিকাশদা এই মামলা হেরে যাক', মনে-প্রাণে শতরূপের আকুতি
শতরূপ ঘোষ বিকাশকে নিয়েImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 23, 2026 | 3:56 PM
Share

কলকাতা: প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি (Aditi munsi) ও তাঁর স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর (Debraj chakraborty) হয়ে মামলা লড়ার পর থেকেই আপাতত সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে (Bikash Bhattacharya)  আলোচনা তুঙ্গে। দলের অন্দরেই প্রশ্নের মুখে পড়তে হয়ে বিকাশকে। কেন ‘দুর্নীতিগ্রস্ত’ অদিতি ও দেবরাজদের হয়ে মামলা করছেন তিনি? আপাতত এই নিয়েই চলছে আলোচনা। এবার বিকাশকে নিয়েই বড় কথা বললেন, সিপিএম (CPM) মুখপাত্র তথা রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ (Satarup Ghosh)। বললেন, “আমি চাই বিকাশদা এই মামলা হেরে যান।”

টিভি ৯ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শতরূপ (Satarup Ghosh) বলেছেন, প্রচুর মামলা বিকাশ ভট্টাচার্য লড়েছেন। নিয়োগ দুর্নীতি থেকে চিটফান্ড ইত্যাদি..ইত্যাদি। সবেতেই তাঁর জয় তিনি চেয়ে এসেছেন। কিন্তু অদিতি আর দেবরাজের মামলা যেন বিকাশ হারেন সেইটাই চেয়েছেন তিনি। বলেন, “আমি সব সময় বিকাশদার যে কোনও মামলায় জয় চাই। কিন্তু এই মামলায় চাই বিকাশদা হেরে যাক আর ওরা জেলে গেলে খুশি হব।

এখানেই শেষ নয়, শতরূপ এর কারণও দর্শিয়েছেন। তিনি বলেছেন, এই দেবরাজের প্রচুর গুন্ডা সিপিএম কর্মীদের এক সময় মারধর করেছেন, খুন করেছেন, তাঁদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছেন। একটি উদাহরণও দিয়েছেন তিনি। বলেন, “বাগুইআটিতে দুই যুবককে খুঁজে পাওয়া য়াচ্ছিল না। ওদের মৃতদেহ পাওয়া গেছিল। তখন সেলিমদা, সুজনদা আমি গেছিলাম ওদের বাড়ি। মৃতদের পরিবার কাঁদছিল। সেই সময় দেবরাজ চক্রবর্তীর কয়েকজন গুন্ডা দরজা খুলে ঢুকে বলেছিল এই এখানে সিপিএম রাজনীতি করছে এই করতে দেব না, ওই করতে দেব না…রাজারহাটে কমরেডদের মারধর করেছে।” তখনই শতরূপ বলেছেন, এই মামলাতেই যেন বিকাশবাবু হেরে যান সেইটাই তিনি চান।

মামলা লড়ার স্বপক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, “মামলা লড়ব না? আইনজীবী হয়ে আমার কাছে যদি কোনও বিচারপ্রার্থী আসেন, তাদের বলব না না মশাই আপনি সিপিএম করেন না কেন?” তবে, মমতা-অভিষেকের হয়ে লড়ার প্রসঙ্গে তিনি বলেন, “অভিষেক-মমতা দুর্নীতির সঙ্গে যুক্ত। এরা বিজেপির নেতৃত্বে প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে দুর্নীতি করেছে। এরা তো চুনোপুঁটি। ইতিপূর্বেই আমি মুকুল রায়ের হয়ে মামলা লড়েছি। উনি তো তৃণমূল থেকে বিজেপি হয়েছিলেন, বিজেপি থেকে তৃণমূল হন। সব্যসাচী দত্তের হয়ে মামলা করেছি। ওরা রাজনৈতিক ভাবে জামা পালটাতে পারে, কিন্তু আমার যে পেশাগত আদর্শ হল, যে আসবেন, তাদের সঙ্গে যদি দর্শনগত ভাবে বিরোধ না হয়, তাহলে আমি মামলা লড়ব।”

Follow Us