AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Remal: লাল সতর্কতা মহানগরে, বিপদ এড়াতে ছুটির রবিতেও বড় সিদ্ধান্ত নন্দন কর্তৃপক্ষের

Cyclone Remal: বঙ্গোপসাগের ইতিমধ্য়েই জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে। রবিবার কলকাতায় জারি ঝড়-বৃষ্টির লাল সতর্কতা। সম্ভব্য দুর্যোগের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল নন্দন কর্তপক্ষও।

Cyclone Remal: লাল সতর্কতা মহানগরে, বিপদ এড়াতে ছুটির রবিতেও বড় সিদ্ধান্ত নন্দন কর্তৃপক্ষের
নন্দনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 25, 2024 | 11:20 PM
Share

কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতেই ল্যান্ডফল হবে ঘূর্ণি দানবের। আগামিকাল কলকাতা শহরে ঝড়-বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মহানগরে। শিয়ালদহ ও হাওড়া দুই স্টেশন থেকেই বাতিল হয়েছে প্রচুর ট্রেন। বিপদ এড়াতে বন্ধ রাখা হচ্ছে গঙ্গার বুকে ফেরি সার্ভিসও। কলকাতা বিমানবন্দরও অপারেশন বন্ধ রাখছে ২১ ঘণ্টার জন্য। আর এবার সম্ভব্য দুর্যোগের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল নন্দন কর্তপক্ষও। সূত্রের খবর, তুমুল ঝড়-বৃষ্টির শঙ্কায় দর্শকদের সুরক্ষার কথা বিবেচনা করে রবিবার নন্দনের সমস্ত শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে নন্দন-১ ও নন্দন-২ মিলিয়ে তিনটি করে মোট ছ’টি ছবি চলছে। তালিকায় রয়েছে ‘আলাপ’, ‘দাবাড়ু’, ‘নয়ন রহস্য’, ‘এটা আমাদের গল্প’, ‘তাহাদের কথা’ ও ‘মির্জা’। সবগুলি সিনেমারই অগ্রিম বুকিংও রয়েছে কম-বেশি। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই কারণে পরবর্তীতে বাড়তি শো দেওয়ার কথা ভাবছে না নন্দন কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ‘এটা আমাদের গল্প’র পরিচালক মানসী সিনহার বক্তব্য, “মানুষের জীবনহানি বা ক্ষতি আমাদের কাম্য নয়। যদিও রবিবার। তবুও তাঁদের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।”

উল্লেখ্য, নন্দন চত্বরে প্রেক্ষাগৃহের আশপাশে অনেক বড় বড় গাছ রয়েছে। তার মধ্যে অনেকগুলি গাছই বেশ পুরনো দিনের। সেক্ষেত্রে ঝড়-বৃষ্টির তাণ্ডব শুরু হলে, গাছের ডাল ভেঙে পড়ারও আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?