AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shantanu Sen: বিজেপিকে কৃতজ্ঞতা, শুভেন্দুকে অভিনন্দন তৃণমূলের শান্তনু সেনের

Shantanu Sen: শান্তুন সেন তৃণমূলে অভিষেক ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। সাংসদ অভিষেকের 'সেবাশ্রয়' কর্মসূচিতে শান্তনুর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর কাঁধে ছিল বিস্তর দায়িত্ব। যেহেতু তিনি পেশায় নিজে ডাক্তার ফলে, চিকিৎসক আনা, তাঁদের যাবতীয় কর্মসূচি ছিল তাঁরই উপরে।

Shantanu Sen: বিজেপিকে কৃতজ্ঞতা, শুভেন্দুকে অভিনন্দন তৃণমূলের শান্তনু সেনের
শান্তনু সেনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 24, 2026 | 11:18 AM
Share

কলকাতা: আরজি কর আন্দোলনের সময় দলবিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছিল শান্তনু সেনের বিরুদ্ধে। তৃণমূল তাঁকে সাসপেন্ডও করেছিল। পরে যদিও দূরত্ব ঘুচে যায় দলের সঙ্গে। এবার নতুন করে ফের শান্তনু সেন খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন তিনি।

সমাজ মাধ্যমে শান্তনু সেন লিখেছেন, “চিকিৎসা আন্দোলনের দীর্ঘ দিনের সৈনিক হিসাবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বেঙ্গল স্টেট ব্রাঞ্চের বর্তমান রাজ্য সম্পাদক হিসাবে বাংলার নবনির্বাচিত বিজেপি সরকার ও তার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ-অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।”

শান্তুন সেন তৃণমূলে অভিষেক ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। সাংসদ অভিষেকের ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে শান্তনুর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর কাঁধে ছিল বিস্তর দায়িত্ব। যেহেতু তিনি পেশায় নিজে ডাক্তার ফলে, চিকিৎসক আনা, তাঁদের যাবতীয় কর্মসূচি ছিল তাঁরই উপরে। আরজি করের সময় ‘রাত দখলের’ কর্মসূচি সমর্থন করেছিলেন শান্তনু। জুনিয়র ডাক্তারদের সমর্থন করেছিলেন তিনি। সেই সময়ই তৃণমূল মুখপাত্রের পদ খোয়ান তিনি। সেই সময়ই দল বিরোধী কাজের জন্য তাঁকে সাসপেন্ড করে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। পরে যদিও সমস্তটা ঠিক হয়ে যায়।

এবার রাজ্যের ক্ষমতা বদল হয়েছে। প্রতিশ্রুতি মতো ফের শুরু হয়েছে আরজি কর কেসের ফাইল খোলা। এমতাবস্থায় সেখানে শান্তনু সেনের এই ধরনের পোস্টা জল্পনা বেড়েছে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?