PG Cylinder Price Hike: এবার বাড়ল বাড়ির রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত দাম সিলিন্ডারের?
Domestic LPG Price Increased: আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে বেশ কয়েকমাস ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বিশ্বজুড়ে এর প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। তার সঙ্গে দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল, ডিজেলে। চলতি বছরের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। আর মার্চের পর বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের দাম।

কলকাতা: এবার দামি হল গৃহস্থের হেঁসেলের রান্নার গ্যাস। ৭ জুন (রবিবার) থেকে বাড়ির রান্নার গ্যাসের দাম ২৯ টাকা বাড়ল। তিন মাস পর গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এদিনের দাম বৃদ্ধির পর কলকাতায় বাড়ির রান্নার গ্যাসের দাম গিয়ে দাঁড়াল ৯৬৮ টাকায়। এদিন অবশ্য বাণিজ্যিক গ্যাসের দাম বাড়েনি। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম এখন ৩২৫৫.৫০ টাকা।
আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে বেশ কয়েকমাস ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বিশ্বজুড়ে এর প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। তার সঙ্গে দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল, ডিজেলে। চলতি বছরের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। জানুয়ারি থেকে প্রত্যেক মাসে দাম বেড়েছে। আর মার্চের পর বাড়ল বাড়ির রান্নার গ্যাসের দাম।
কোন শহরে বাড়ির রান্নার গ্যাসের দাম কত হল?
গত বছরের জুলাই থেকে এখনও পর্যন্ত ৮৯ টাকা বাড়ল বাড়ির রান্নার গ্যাসের দাম। এর আগে মার্চের ৭ তারিখে ৬০ টাকা বেড়েছিল। এদিনের দাম বৃদ্ধির পর দিল্লির বাড়ির রান্নার গ্য়াসের দাম বেড়ে হল ৯৪২ টাকা। মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা। চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা। আর কলকাতায় ৯৬৮ টাকা। তেল সংস্থাগুলির সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস কম দামে বিক্রি করার ফলে তাদের লোকসান হচ্ছে। সেই লোকসান কিছুটা কমাতেই গৃহস্থালি LPG-র দাম বাড়ানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বাণিজ্যিক গ্যাসের দামও ধারাবাহিকভাবে বেড়েছে। এপ্রিল মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ২১৮ টাকা বাড়ানো হয়েছিল। মে মাসে এক ধাক্কায় তা প্রায় হাজার টাকা বাড়ানো হয়। গত ১ জুন বাণিজ্যিক গ্যাসের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়।
